গত ১৪ নভেম্বর এফবিসিসিআই-এর সভাপতি, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর প্রধান পৃষ্ঠপোষক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে বীমা শিল্পের উন্নয়নে এফবিসিসিআই এবং আইডিআরএ যৌথভাবে কাজ করার কর্মকৌশল নির্ধারণে আলোচনা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সহ-সভাপতি ও বেঙ্গল ইসলামি লাইফের পরিচালক মোঃ আমিন হেলালী, পরিচালক ও ক্রয় কমিটির চেয়ারম্যান মনির হোসেন, পরিচালক কাজী সামিরুল হক, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম প্রমুখ। খবর বিজ্ঞপ্তির

অকা/সখবি/ সকাল, ১৭ নভেম্বর, ২০২২

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version