গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর বার্ষিক সম্মেলন ২০২১ গত ২৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের হোটেল সী প্যালেসের অডিটোরিয়ামে প্রায় হাজার খানিক বাছাইকৃত সফল বীমা কর্মকর্তাদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান শিল্পপতি এ. কে. এম. আজিজুর রহমান খান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উপদেষ্টা ও বিশিষ্ট বীমাবিদ এম. তৌহিদুল আলম।
কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ভাইস -চেয়ারম্যান ইসনাদ ইকবাল ও কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সুমল কান্তি দাস। এ ছাড়া প্রকল্পের পরিচালকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/খবি/ দুপুর, ৩১ মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
