সমুদ্রবন্দর নগরী কক্সবাজারের পাঁচ তারকা হোটেল ওশান প্যারাডাইজ এর ক্যাপ্টেন কক্স বল রুমে গত ১৫ মার্চ বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, এফবিসিসিআই এর সভাপতি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজর ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী, ইসি কমিটির চেয়ারম্যান রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহব্বত উল্যাহ্ এবং পরিচালনা পর্ষদের সদস্যগণ। অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বিভিন্ন পর্যায়ে যোগ্যতা অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ২০২১ সালের অর্জিত ব্যবসার ওপর ভিত্তি করে পুরস্কার এবং সনদ বিতরণ করা হয়।
প্রধান অতিথি মো. জসিম উদ্দিন অনুষ্ঠানে তাঁর বক্তব্যে বলেন যে, বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে বাংলাদেশের মানুষের জীবন মান এবং গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। মানুষের আয় বাড়ার সঙ্গে সঙ্গে ক্রয় ক্ষমতাও বেড়েছে। তিনি আরো বলেন, ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ এসডিজি গ্রেজুয়েশন লাভসহ ও উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে এবং ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। একই সঙ্গে বীমা শিল্পের প্রভূত উন্নয়ন ঘটবে দেশে। তিনি ২০২১ সালের কোম্পানির লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একই সঙ্গে ২০২২ সালের জন্য গৃহীত ১০০ কোটি টাকা ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সকলের সাফল্য কামনা করেন। বার্ষিক সম্মেলনে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের সকল প্রকল্প প্রধানসহ কর্মকর্তাদের সমন্বয়ে ব্যবসা পর্যালোচনা ও বার্ষিক পরিকল্পনা ২০২২ গ্রহণ করা হয়। সবশেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র'র মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। খবর বিজ্ঞপ্তির

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version