Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কর অব্যাহতি ভর্তুকির হিসাবে যুক্ত হতে পারে

    জুন ১, ২০২৩ ৫:০৬ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কর অব্যাহতি দেওয়া অর্থের পরিমাণকে সরকারের ভর্তুকির মধ্যে হিসাবভুক্ত করার কথা ভাবছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সুত্রে জানা গেছে এ তথ্য।

    সরকারের এমন উদ্যোগ যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদ ও নীতি বিশ্লেষকরা।

    এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২০২৩-২৪ অর্থবছরে সরকারের প্রত্যক্ষ কর ব্যয় (যা কর অব্যাহতি হিসেবে হিসাব করা হয়) এর পরিমাণ দাঁড়াতে পারে ১ লাখ ৭৮ হাজার কোটি টাকার সামান্য বেশি। 

    অন্যদিকে আগামী অর্থবছরে সরকারের সরাসরি ভর্তুকির পরিমাণ দাঁড়াতে পারে ১ লাখ ১০ হাজার কোটি টাকার কিছু বেশি। 

    সব মিলিয়ে আগামী অর্থবছরে প্রাক্কলিত ভর্তুকির পরিমাণ হতে পারে প্রায় ২ লাখ ৯০ হাজার কোটি টাকা। 

    বর্তমানে সরকারের প্রত্যক্ষ কর ব্যয়ের একটি বড় অংশ আসে অফিস কর্মচারীদের বেতন-ভাতার উপর প্রদত্ত কর অব্যাহতি থেকে।

    এনবিআরের হিসাব অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে প্রত্যক্ষ কর ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ১ লাখ ২৬ হাজার কোটি টাকা। এর মধ্যে ৬১ শতাংশই ছিল বেতন, ভাতাসহ অন্যান্য খাতের কর ছাড়।

    সরকার বেতনের উপর ৫০ শতাংশ কর ছাড় দেয়। এছাড়া যাতায়াত ভাতায় ৩০ হাজার টাকা পর্যন্ত কর ছাড় রয়েছে। এর বাইরে বিভিন্ন প্রকল্পে কাজ করে পাওয়া বেতন ভাতাও ট্যাক্স ফ্রি। 

    আবার বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন অফিসে কর্মরত ব্যক্তিদের বেতনও করমুক্ত। 

    অন্যদিকে সরকারি চাকরিজীবীদের পেনশন, গ্র্যাচুইটিসহ আরো কিছু ভাতা করমুক্ত। 

    সবমিলিয়ে আলোচ্য অর্থবছরে এর পরিমাণ ছিলো ৭৭ হাজার কোাটি টাকার কিছু বেশি।

    এর বাইরে মাইক্রো ফাইন্যান্স, রেমিট্যান্স, জ্বালানি ও খনিজ, ইকোনমিক জোন ও হাই-টেক পার্কে অবস্থিত শিল্প, গার্মেন্টস ও টেক্সটাইল, আইটি ও সফটওয়্যার, পোল্ট্রি ও মৎস্য খাতের আয়, শেয়ার থেকে ক্যাপিটাল গেইন ইত্যাদি খাতে সরকার ট্যাক্স এক্সেম্পশন বা রিডিসড রেট এ ট্যাক্স আদায় করে থাকে। 

    এদিকে সরকারের যে সরাসরি ভর্তুকির হিসাব রয়েছে, তা নিয়েও আপত্তি জানিয়ে ওই হিসাব থেকে সেভিংস ইনস্ট্রুমেন্টের সুদসহ আরো কিছু বিষয় বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড-আইএমএফ। 

    এর মধ্যে সরকার নতুন করে ট্যাক্স এক্সপেনডিচারকে ভর্তুকের মধ্যে হিসাবভুক্ত করার উদ্যোগ নিল। 

    অর্থনীতিবিদ ও পাবলিক পলিসি অ্যানালিস্ট ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "ভর্তুকি এবং কর ছাড়ের আলাদা উদ্দেশ্য রয়েছে। সরকার দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে বাস্তবের চেয়ে বড় কিছু হিসেবে উপস্থাপন করার জন্য ভর্তুকি হিসেবে কর ছাড় বিবেচনার কথা ভাবতে পারে; কিন্তু প্রস্তাবিত উদ্যোগটি যথাযথ বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।"

    "ভর্তুকি হলো প্রত্যক্ষ আর্থিক প্রণোদনা; অন্যদিকে কর ছাড় হলো খরচ কমানো বিষয়ক প্রণোদনা। দুটি বিষয় এক নয়," বলেন তিনি।

    অকা/প্র/ সকাল, ১ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    কর অব্যাহতি ভর্তুকির হিসাবে যুক্ত হতে পারে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.