চট্টগ্রামের সন্দ্বীপ সার্ভিস সেন্টারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রশিক্ষণ কার্যক্রম ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কার্যাক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উন্নয়ন ও প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন। প্রশিক্ষক হিসেবে এতে উপস্থিত ছিলেন সেলস ও সফট স্কিলস প্রশিক্ষক আলামিন মোহাম্মদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সার্ভিস সেন্টারের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন ২০২২ সালে ব্যবসায়ে সেরাদের সেরা সীতাকুণ্ড এজেন্সি অফিসের এজিএম ও ইনচার্জ মোহাম্মদ মাওলানা হুমায়ুন কবির, আকবর হাট এজেন্সি অফিসের এজিএম ও ইনচার্জ মোহাম্মদ সামিম ও বিএম সার্ভিস সেন্টারের মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন সন্দ্বীপ সার্ভিস সেন্টারের জি এম ও ইনচার্জ এম এইচ কামরুল হাসান। খবর বিজ্ঞপ্তির ●
অকা/সখবি/ দুপুর, ২০ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে
