দেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পনি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর উদ্যেগে ১৫ জুন বন্দরনগরী চট্টগ্রামের প্রেস ক্লাবে স্কিল এন্ড বিজনেস ডেভেলপমেন্ট শীর্ষক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হল রুমে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম-এর সভাপতিত্বে চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন কর্মী ও কর্মকর্তাদের অংশগ্রহণে স্কিল এন্ড বিজনেস ডেভেলপমেন্ট শীর্ষক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন একক বীমা প্রকল্প প্রধান মো. আওলাদ হোসেন, ইসলামি বীমা প্রকল্প প্রধান মোঃ হুমায়ুন কবির ও স্মার্ট প্রকল্প প্রধান এম এ রব খাঁন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাঞ্চ সার্ভিস বিভাগের এভিপি শাহাদাত হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে বিগত মে-২০২২ সমাপনী মাসের ব্যবসার উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভার সভাপতি ও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম সমাপনী বক্তব্যে পুরষ্কার বিজয়ী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে মাঠ পর্যায়ে উন্নয়ন কর্মী নিয়োগের মাধ্যমে সংগঠন শক্তিশালী করাসহ চট্টগ্রাম থেকে কোম্পানির সন্তোষজনক প্রিমিয়াম সংগ্রহের আশা ব্যক্ত করেন। খবর বিজ্ঞপ্তির

অকা/খবি/বিকেল, ২৩ জুন, ২০২২ খ্রিস্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version