সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড চট্টগ্রামের গ্রাহক রাহুল বড়ুয়ার মুত্যুদাবীর চেক লালখাঁন বাজার শাখা অফিসে ৩০ জুন হস্তান্তর করা হয় । দাবীর মনোনীতক লাভলি মুৎসুদ্দীকে ১২০,০০০ টাকার চেক প্রদান করেন কোম্পানীর চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক গৌতম কুমার চৌধুরী।
উল্লেখ্য, বীমা গ্রাহক রাহুল বড়ুয়া প্রতিষ্ঠানের অনন্য স্কীম, ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ সুরক্ষা পলিসির (ডিপিএস) আওতায় মাসিক ১০০০ টাকা হিসাবে মাত্র ১৮ মাস কিস্তি জমা দিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। খবর বিজ্ঞপ্তির ●
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
