Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    চা উৎপাদনে রেকর্ড

    আগস্ট ২৮, ২০২৩ ৭:৩১ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    চায়ের ভরা মৌসুম শুরু হয় জুন থেকে। এ সময় তীব্র দাবদাহের কারণে চা উৎপাদন কমে যায় আশঙ্কাজনক হারে। তবে জুলাইয়ে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় চায়ের রেকর্ড উৎপাদন হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্য পর্যালোচনায় বিষয়টি জানা গেছে।

    জুনে দেশের ১৬৮টি চা বাগান ও ক্ষুদ্রায়তন চা বাগানে উৎপাদন হয়েছিল ১ কোটি ৭ লাখ ১৬ হাজার কেজি চা। ২০২২ সালের জুনে উৎপাদন হয়েছিল ১ কোটি ২৫ লাখ ৮৫ হাজার কেজি এবং ২০২১ সালে উৎপাদন হয়েছিল ১ কোটি ৩৩ লাখ ৫৪ হাজার কেজি চা। অর্থাৎ জুনে চা উৎপাদনে পিছিয়ে পড়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দেয়। তবে জুলাইয়ে ১ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার কেজি চা উৎপাদনের মাধ্যমে রেকর্ড গড়েছে বাগানগুলো। চলতি মাসেও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে ব্যাপক উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে।

    চা বোর্ডের সর্বশেষ তথ্যে দেখা গেছে, চলতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি ২০ লাখ কেজি। জুলাই পর্যন্ত উৎপাদন হয়েছে ৪ কোটি ৯৬ হাজার কেজি, যা ২০২২ সালের তুলনায় ১৭ লাখ ৬৬ হাজার কেজি এবং ২০২১ সালের তুলনায় ২৩ লাখ ৩৫ হাজার কেজি বেশি। আগস্ট-অক্টোবর পর্যন্ত বাড়তি চা উৎপাদন হলে নতুন রেকর্ড তৈরি হবে বলে মনে করছেন চা সংশ্লিষ্টরা।

    জানতে চাইলে বাংলাদেশীয় চা সংসদের সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘‌চলতি বছরের প্রথমার্ধে বিরূপ আবহাওয়ায় চায়ের উৎপাদন অস্বাভাবিক হারে কমে যায়। তবে জুলাই থেকে নিয়মিত বৃষ্টিপাত হওয়ায় উৎপাদন ঊর্ধ্বমুখী হয়েছে।’ এ ধারা অব্যাহত থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও ভালো হতে পারে বলে মনে করছেন তিনি।

    তথ্যমতে, ২০২১ সালে বার্ষিক ৭ কোটি ৭৭ লাখ ৮০ হাজার কেজি লক্ষ্যমাত্রার বিপরীতে চা উৎপাদন হয়েছিল ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি চা। পরের বছর অর্থাৎ ১০ কোটি কেজি লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছিল ৯ কোটি ৩৮ লাখ ২৯ হাজার কেজি। চলতি বছর ১০ কোটি ২০ লাখ কেজি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বছরের মাঝামাঝি পর্যন্ত অনাবৃষ্টির কারণে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দেয়।

    দেশে জুন-নভেম্বর পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ চা উৎপাদন হয়। ডিসেম্বর থেকে চায়ের উৎপাদন কমতে শুরু করে। মাঝে এক থেকে দেড় মাস চায়ের উৎপাদন বন্ধ রেখে মার্চ থেকে নতুন করে উৎপাদন শুরু করে বাগান কর্তৃপক্ষ। এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে ৩ লাখ ৬৪ হাজার কেজি, ফেব্রুয়ারিতে ৪৬ হাজার, মার্চে ২০ লাখ ৫৫ হাজার, এপ্রিলে ৫০ লাখ ৮৯ হাজার এবং মে মাসে উৎপাদন হয়েছিল ৮১ লাখ ৭২ হাজার কেজি চা।

    চা-সংশ্লিষ্টরা বলছেন, দেশে বর্তমানে চায়ের চাহিদা নয় থেকে সাড়ে নয় কোটি কেজি। দেশীয় চায়ের পাশাপাশি আমদানির মাধ্যমে কোম্পানিগুলো চায়ের সরবরাহ ব্যবস্থা সচল রাখে। বার্ষিক ৪ শতাংশ হারে চায়ের ভোগ বাড়লেও উৎপাদন আশানুরূপ না বাড়ায় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে সংকট কাটছে না। তবে চা উৎপাদনের নতুন নতুন খাত বৃদ্ধিসহ কয়েক বছরের মধ্যে উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন হলে আমদানিনির্ভরতা থেকে চা খাতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতার দিকে যাবে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

    বর্তমানে দেশের নিলাম বাজারে গড়ে ২১০-২২০ টাকা কেজি দরে চা বিক্রি হচ্ছে। গত এক মাসের পর বর্তমানে পর্যাপ্ত চা সরবরাহ করছে বাগানগুলো। সরবরাহ বাড়ায় চায়ের দাম কিছুটা কমেছে। যদিও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন বাড়লেও নিলামে চায়ের দাম কমছে না। শ্রমিক মজুরি বৃদ্ধি, জ্বালানিসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন বৃদ্ধি সত্ত্বেও দেশে চায়ের দাম বাড়বে বলে মনে করছেন বাগান কর্তৃপক্ষ। এক্ষেত্রে আশানুরূপ বৃষ্টিপাতের ফলে চায়ের গুণগত মানও ভালো হতে পারে বলে মনে করছেন তারা।

    অকা/প্র/ দুপুর, ২৮ আগস্ট, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    চা উৎপাদনে রেকর্ড

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.