Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বেড়েছে

    ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৪:৩৩ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    করোনার ধাক্কা কাটিয়ে চূড়ান্ত হিসাবে ২০২১-২২ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ১০ শতাংশ হয়েছে; যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ। এছাড়াও এই অর্থবছরে মাথাপিছু আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৩ মার্কিন ডলার, যা আগের অর্থবছরে (২০২০-২১) ছিল ২ হাজার ৫৯১ মার্কিন ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চূড়ান্ত এ হিসাব প্রকাশ করেছে।

    পরিসংখ্যানে দেখা গেছে, ২০২১-২২ অর্থবছরে স্থিতমূল্যে বাংলাদেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ মিলিয়ন টাকায়, যা ২০২০-২১ অর্থবছরে ছিল ২ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৪৪৪ মিলিয়ন টাকা।

    স্থিতমূল্যে জিডিপির বিভিন্ন খাত ভিত্তিক শেয়ার বিশ্লেষণ করে দেখা গেছে, সেবা খাতের প্রবৃদ্ধিও কমে হয়েছে ৫৩ দশমিক ০৭ শতাংশ, ২০২০-২১ অর্থবছরে যা ছিল ৫৩ দশমিক ৩০ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরে এ খাতের প্রবৃদ্ধি ছিল ৫৩ দশমিক ৪২ শতাংশ ও গত বছর যা ছিল ৫৩ দশমিক ১৫ শতাংশ। সুতরাং গত চার বছরে সেবা খাতের প্রবৃদ্ধি কমেছে। সেবা খাতের মোট আর্থিক ভলিউম ২ কোটি ২ লাখ ৭০ হাজার ৮৭৯ মিলিয়ন টাকা।

    উল্লেখ্য, আবাসন, খাদ্য, তথ্যসেবা, ইন্স্যুরেন্স, রিয়েল এস্টেট ব্যবসা, শিক্ষা, জনপ্রশাসন, সামাজিক কাজ, পাইকারি-খুচরা ব্যবসা, পরিবহন, পোস্টাল ও কুরিয়ার সার্ভিস, সড়ক পরিবহন, নদী ও আকাশপথের পরিবহন ইত্যাদি সেবা খাতের আওতায় পড়েছে।

    বিবিএস জানিয়েছে, প্রবৃদ্ধি কমেছে কৃষি খাতের। ২০২১-২২ অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৬ শতাংশ হয়েছে; গত বছর যা ছিল ১২ দশমিক ০৯ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধি ছিল ১২ দশমিক ৪৪ শতাংশ ও ২০১৮-১৯ অর্থবছরে এ খাতের প্রবৃদ্ধি ছিল ১২ দশমিক ৫২ শতাংশ। কৃষি খাতের মোট ভলিউম ৪৪ লাখ ৫৫ হাজার ৩১৩ মিলিয়ন টাকা। কৃষি খাতের উপখাত হচ্ছে- মাছ শিকার, পশু পালন, বন ও সেবা।

    অন্যদিকে ২০২১-২২ অর্থবছরে শিল্পখাতের প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৫৫ শতাংশ, গত বছর যা ছিল ১২ দশমিক ৭১ শতাংশ। এর আগে ২০১৯-২০ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ এবং ২০১৮-১৯ অর্থবছরে এ খাতের প্রবৃদ্ধি ছিল ১৪ দশমিক ৮৭ শতাংশ। শিল্প খাতের মোট ভলিউম ১ কোটি ৩৪ লাখ ৭২ হাজার ৯৪ মিলিয়ন টাকা। শিল্পখাতের আবার কিছু উপখাত আছে। এর মধ্যে অন্যতম প্রাকৃতিক গ্যাস, ক্রুড পেট্রোলিয়াম, কয়লা, ম্যানুফ্যাকচারিং ও ইলেক্ট্রিসিটি।

    অকা/প্র/সকাল, ০৮ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ  

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.