চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর শরীয়াহ্ কাউন্সিলের ৭ম সভা ৬ ফেব্রুয়ারি কোম্পানির রাজধানী মতিঝিলস্থ প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শরীয়াহ্ কাউন্সিল এর  চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী।

উপস্থিত ছিলেন শরীয়াহ্ কাউন্সিলের সদস্য সচিব মাওলানা হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান, মাওলানা এবিএম মাছুম বিল্লাহ, প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ, এ.কিউ.এম ছফিউল্লাহ আরিফ,  মাওলানা মুফতী মুহাম্মদ বদিউল আলম সরকার, হাফেজ মাওলানা জিয়াউল হাসান ও অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুলাহ আল মামুন। খবর বিজ্ঞপ্তির

অকা/জীবীকো/সখবি/সন্ধ্যা, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version