চতৃর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হাই ১৮ জানুয়ারি দুপুরে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। রাজধানীর গুলশানস্থ ইউনাইটেড হাসাপাতালে মারা গেছেন বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। আবদুল হাই ফেনীর সোনাগাজীর কৃতি সন্তান এবং মুক্তিযুদ্ধে বীরত্বের সঙ্গে দেশের হয়ে লড়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

বর্ণাঢ্য কর্ম জীবনে মোহাম্মদ আবদুল হাই গ্রীনল্যান্ড ওভারসীজ, গ্রীনল্যান্ড ট্রেনিং সেন্টার, গ্রীনল্যান্ড বিল্ডার্স, গ্রীনল্যান্ড মেডিক্যাল সেন্টার, গ্রীনল্যান্ড ওভারসীজ টুরিজম লিমিটেড, গ্রীনল্যান্ড স্টাডি এর্ভোড, গ্রীনল্যান্ড ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল, গ্রীনল্যান্ড পলিটেকনিকেল ইন্সটিটিউট, গ্রীনল্যান্ড সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড, গ্রীনল্যান্ড রাবার স্টেটের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের একজন স্পন্সর শেয়ার হোল্ডার ছিলেন।

মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আবদুল রচিত দুইটি বই রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে তাঁর অকাল মৃত্যুতে কোম্পানীর পর্ষদ এবং সকল কর্মকর্তা ও কর্মচারির পক্ষ থেকে শোক প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। খবর বিজ্ঞপ্তির ● 

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version