আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর প্রথম ইন্টারন্যাশনাল কনভেনশন-২০২২ ৪-৮ ডিসেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পাঁচতারকা একটি হোটেলে অনুষ্ঠিত হয়। কোম্পানির সারাদেশের উন্নয়ন কর্মকর্তা এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রথম ইন্টারন্যাশনাল কনভেনশন-২০২২ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান আলমগীর শামসুল আলামীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ। আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক রোজিনা আক্তার সুমি এবং নাজমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী অভি।

অনুষ্ঠান পরিচালনা করেন সাজেদুল বারী, ডিএমডি (প্রশিক্ষণ)। আমন্ত্রিত অতিথিবৃন্দ কনভেনশনে উপস্থিত কর্মকর্তাদের হাতে ইন্টারন্যাশনাল কনভেনশন সার্টিফিকেট তুলে দেন। এর আগে কর্মকর্তাগণ পাতায়া, ব্যাংককসহ থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন। খবর বিজ্ঞপ্তির

অকা/সখবি/সকাল, ১৬ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version