Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ধনী দেশের কাছে বাংলাদেশের ৬ লাখ কোটি ডলার ক্ষতিপূরণ পাওনা

    ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৪:৩৩ পূর্বাহ্ণ8
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ: কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    উন্নত বিশ্বের জলবায়ু দূষণের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ধনী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশের পাওনা প্রায় ৫ দশমিক ৮ ট্রিলিয়ন বা ৫ লাখ ৮০ হাজার কোটি মার্কিন ডলার। সম্প্রতি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
    প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের ৫৪টি নিম্ন আয়ের দেশ বিদেশি ঋণের ফাঁদে পড়েছে। এসব দেশ জাতীয় উন্নয়ন ব্যাহত করে ধনী দেশগুলোর কাছে ১৩৮ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ করেছে।
    বাংলাদেশসহ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর ন্যায্য পাওনা ১০৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। তবে এই দেশগুলোর উপর বৈদেশিক ঋণের বোঝা মাত্র ১ দশমিক ৪৫ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা ধনী দেশগুলোর দেনার তুলনায় ৭০ গুণ কম।
    ২০২৩ সালে বাংলাদেশ একাই বিদেশি ঋণ পরিশোধ করেছে ৪৭৭ কোটি মার্কিন ডলার। অথচ, জাতীয় রাজস্বের ১৬ দশমিক ৯ শতাংশ বিদেশি ঋণ পরিশোধে ব্যয় হয়েছে, যেখানে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল মাত্র ৩ দশমিক ০৮ শতাংশ ও শিক্ষা খাতে ১১ দশমিক ৭৩ শতাংশ।
    অ্যাকশনএইডের প্রতিবেদনে বলা হয়েছে, ধনী দেশগুলোর জলবায়ু ক্ষতিপূরণ পরিশোধে ব্যর্থতার ফলে বাংলাদেশ স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু কর্মসূচিতে প্রয়োজনীয় বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে।
    এ বিষয়ে অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, 'নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর ঋণের ফাঁদের ভয়াবহতা এই প্রতিবেদনে ফুটে উঠেছে। ঔপনিবেশিক ঋণ কাঠামো থেকে মুক্তির জন্য আমাদের জোরালো দাবি তুলতে হবে।'
    প্রতিবেদনে বিশ্ব নেতাদের কাছে বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে, ঋণ পরিশোধের নতুন জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন প্রণয়ন। জলবায়ু ক্ষতিপূরণের অর্থ পরিশোধে জরুরি পদক্ষেপ গ্রহণ। বৈদেশিক ঋণ মওকুফের জন্য বৈশ্বিক সংহতি গড়ে তোলা।
    জানা গেছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের সম্মেলনকে কেন্দ্র করে ‘হু ওজ হু’ নামে বিশেষ এই প্রতিবেদনটি প্রকাশ করে অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল।
    ধনী দেশগুলোর ঋণের হিসাব দুটি পদ্ধতিতে করা হয়েছে:
    ১. ১৯৯২ সাল থেকে নিঃসরণ হিসাব অনুযায়ী বাংলাদেশ ৫ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা।
    ২. ১৯৬০ সাল থেকে হিসাব করলে পাওনার পরিমাণ দাঁড়ায় ৭ দশমিক ৯ ট্রিলিয়ন মার্কিন ডলার।
    ধনী দেশগুলো প্রতিশ্রুতি অনুযায়ী এই অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। ●
    অকা/প্র/ই/ সকাল, ২০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.