Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    নিয়ন্ত্রিত অর্থনীতিতে বাড়েনি কর্মসংস্থান

    জুন ৪, ২০২৪ ৪:৫০ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    নিয়ন্ত্রিত অর্থনীতিতে বাড়েনি কর্মসংস্থান। আমদানি নিয়ন্ত্রণ, ঋণের সুদের হার, ডলারের চড়া দামে ৫৫ শতাংশ কর্মজীবীর জীবনমান উৎপাদন আর রফতানির সূচকের মতো মলিন। তারল্য সংকট কাটাতে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকমুখী থাকলেও ঘাটতি বাজেট পূরণে আর্থিক খাতে সরকারের ধার থাকবে এবারও। কিন্তু কৃচ্ছ্বতা সাধনের নিয়ন্ত্রণ কৌশল সরকারের রাজস্ব ব্যয় পরিকল্পনায় আরোপ না হলে চলমান অর্থনৈতিক সংকট আরও দীর্ঘমেয়াদী হবে বলে মত তাদের।

    আয়ের সর্বোচ্চ সন্তুষ্টির পরিমাপক মেলে ভাগ করা শেষে। ৩ বছর আগে বেতন তিন হাজার টাকা কম থাকলেও দুশ্চিন্তার ঘর ছিল শূন্য। এখন প্রতিদিনের যোগফল ঠিক করতে গেলে কোয়ালিটি কন্ট্রোলার শাকিল আহমেদ জীবনের কোয়ালিটি মেলে না।

    শাকিল বলেন, 'পরিবারের কারও না কারও মেডিকেল খরচ লাগে, সেটা মেলাতে পারি না। আমার একটা সঞ্চয় ছিল, সেটা ভেঙ্গে ফেলতে হয়েছে। যে পরিস্থিতি আছে, সেটা যদি ভবিষ্যতেও থাকে তাহলে বাচ্চাদের লেখাপড়া করাতে অসুবিধা হয়ে যাবে। এভাবে চললে টেকা মুশকিল হয়ে যাবে।'

    বেতন ৩ হাজার টাকা বাড়লেও মূলত গত তিন বছরে ফি বছর মূল্যস্ফীতি বেড়েছে ১০ শতাংশ হারে।

    এই শহরে ৬ হাজার টাকার বেতনের চাকরি করেন নূরজাহান বেগম। তিন বছরে বেতন বেড়েছে ১ হাজার টাকা। তার সন্তুষ্টির বাজার মূল্য সর্বোচ্চ ৬ হাজার টাকার মধ্যে। এর বাইরে থাকে তার স্বপ্ন।

    নূরজাহান বলেন, 'আয়ও নেই, ব্যয়ও নেই। কারেন্ট বিলও বেশি হয়েছে। আগে ২০০ টাকা রুম ভাড়া দিয়েছি, এখন সেই রুম ভাড়া দিতে হয় সাড়ে ৩ হাজার টাকা।'

    ৬, ৩০ এর বাইরে যদি ৫০ থেকে ৮০ হাজার বেতনের একজনের আয়ের খাত ধরলে সেই চাকুরীজীবীদের ধবধবে সফেদ শার্টের নিচে ছেড়া স্যান্ডো গেঞ্জির গল্পটা কখনোই ওপরে ভেসে ওঠে না। সেটি বুকপকেটের নিচে যত্ন করে চাপিয়ে রাখেন যারা তার নাম মধ্যবিত্ত।

    ব্যাক্তি ছাড়িয়ে প্রতিষ্ঠানও আছে আয়-ব্যায়ের খাতের ফর্দ। কারখানার শ্রমিকের বেতন ৪৫ লাখ টাকা। অর্থাৎ চাকা ঘুরলে শ্রমিকের ভাগ্যের চাকা ঘোরে। কিন্তু উচ্চমূল্যের কাঁচামাল, সুদের হার, নিরবিচ্ছিন্নের নামে বিচ্ছিন্ন জ্বালানীর মোটা খরচ সবই যেনো বেহিসেবি। আর সেই বেহিসেবের অনিশ্চয়তায় ক্রয়াদেশও চলে যাচ্ছে ভিন্ন দেশে। আছে মূলধনের যোগানে ব্যাংকের অসামর্থের চাপ।

    টঙ্গি বিসিকের রাব্বানি ওয়াশিংয়ের কারখানা ব্যবস্থাপক মো. ইব্রাহীম খলিল বলেন, 'বায়াররা যখন আমাদের বিভিন্ন ইস্যু দিয়ে দেয় তখন সে চাওয়াগুলো পূরণ করে তদের পণ্য ডেলিভারি দিতে হয়।

    প্রায় আড়াই বছর ধরে চলছে আমদানি নিয়ন্ত্রণ। তাতে উৎপাদন হয়েছে ব্যাহত। এই মুহুর্তে তিন মাসের যোগান নেই। প্রতি মাসে ৫ বিলিয়নের মতো আমদানি বিলের চাপ রয়েছে। তখন আমরা ব্যাংক থেকে যে ফ্যাসিলিটিস ও অন্যান্য কাঁচামাল আছে সেগুলো যে আমরা সময়মতো এনে সঠিক সময়ে রফতানি করতে পারবো সে নিশ্চয়তা এখন আমরা দিতে পারছি না। এরে ফলে দেখা যাবে সেই ক্রেতারা আমাদের দেশ ছেড়ে অন্য দেশ থেকে আমদানি করবে।'

    প্রায় আড়াই বছর ধরে চলছে আমদানি নিয়ন্ত্রণ। তাতে উৎপাদন হয়েছে ব্যাহত। এই মুহূর্তে তিন মাসের যোগান নেই তবে প্রতিমাসে ৫ বিলিয়নের মতো আমদানি বিলের চাপ রয়েছে।

    সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আসলে কিছু পরিস্থিতি মেনে নিতে হয়। এর কারণ হচ্ছে কিছু সময়ের জন্য অর্থনীতিকে টেনে ধরা দরকার যেন কোনো মিথ্যা চাহিদা তৈরি না হয়। তার থেকেও গুরুত্বপূর্ণ হলো সামষ্টিক স্থিতিশীলতা যেন ফিরে আসে। কিন্তু একই সাথে যদি এই উদ্যোগগুলো নেয়ার পাশাপাশি অন্যান্য যে উদ্যোগগুলো নেয়া, বিশেষ করে সরকার থেকে যে উদ্যোগগুলো নেয়া দরকার, তা যদি না নেয়া হয় দেখা যাবে দুর্ভোগটা বেসরকারি খাতের ওপরই আরও বেশি হতে থাকে।

    ২০২৩-২৪ অর্থ বছরের এডিপি তে বরাদ্দ বিদেশি ঋণ পাওয়ার কথা ছিল ৯ হাজার ৮৯১ বিলিয়ন ডলার। সেখানে পাওয়া গেছে ৬ হাজার ২৮৪ মিলিয়ন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ঘাটতি বাজেট পুরণে এবারও ব্যাংকের ওপর চাপ পড়বে। বেসরকারি বিনিয়োগে পড়বে টান। তাতে ছোট হবে কর্মসংস্থান ও মানুষের আয়ের উৎসের পরিধি।

    সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ব্যাংকের ওপর চাপ অব্যাহত থাকবে। এর ফলে যেটা দাঁড়াবে যেহেতু ব্যাংকগুলোর ভেতর তারল্য সংকট আছে এবং উচ্চমূল্যস্ফীতি থাকে তখল মানুষের ব্যাংকে টাকা রাখার ব্যাপারে আগ্রহ কম থাকে। তখন আমানতের পরিমাণ কম থাকে।

    অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রণমূলক অর্থনীতি দীর্ঘমেয়াদে সংকট সৃষ্টি করে। অর্থনীতি নিজের গতিতেই সচল রাখবে প্রবৃদ্ধি।

    বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, যদি ইমপোর্ট চেপে রাখি, তাহলে কিন্তু বিনিয়োগ বাড়বে না। আর বিনিয়োগ না বাড়লে প্রবৃদ্ধি হবে, কর্মসংস্থানও হবে না। ধীরে ধীরে বাজারটা সহজ হয়ে যাবে। এটা খুব সহজে হবে না। আমার মনে হয়, কয়েক মাস সময় তবুও লেগে যাবে সহজ হতে হতে।

    অর্থনীতি বিশ্লেষকদের মতে, কর্মসংস্থান হোঁচট খেলে সংকটে শুধু সামাজিক নিরাপত্তার অংক বাড়িয়ে দ্বীর্ঘমেয়াদী ও টেকসই নিরাপত্তা দেয়া সম্ভব নয়। এছাড়া প্রবৃদ্ধি বাড়াতে সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহীতা ও অর্থিক খাতে সুশাসন নিশ্চিত না করা গেলে দেশের অর্থনীতি নিম্নচাপে বিপর্যস্ত হবে। ●

    অকা/প্র/সৈই/সকাল/৪ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.