অর্থকাগজ প্রতিবেদন

২০২২ সালের হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজি বাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটি আলোচ্য সময়ের জন্য বিনিয়োগকারীদের ৩০ শতাংশ লভ্যাংশ দেবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য পাইওনিয়ার ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ০৯ পয়সা।৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সমায়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৬ টাকা ৮৮ পয়সা।

এ লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩১ মে সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ এপ্রিল।

অকা/বীপ্র/দুপুর, ২৮ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version