গত ২৬শে এপ্রিল প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইনস্যুরেন্সের প্রধান কার্যালয়ে বীমা গ্রাহক মরহুম এবিএম মহিদুল ইসলামের ১,৫০,০০০/- টাকার মৃত্যুদাবী চেক তার মনোনিত নমিনী সাবরিন সুলতানাকে প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে বীমা গ্রাহক মরহুমা মাহামুদা খানমের ৭০,০০০/- টাকা মৃত্যুদাবী চেকও তার মনোনিত নমিনী মাহাতাব সরদারকে প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস (চলতি দায়িত্ব), আব্দুল মান্নান সরকার, উপ-ব্যবস্থাপনা পরিচলাক (উন্নয়ন), বিশেষ অতিথি মো. শহিদুল ইসলাম, সিএফওসহ অন্যান্য উর্ধ¦তন কর্মকর্তাগণ। খবর বিজ্ঞপ্তির ●
সর্বশেষ হালনাগাদ 4 years আগে

