অর্থকাগজ প্রতিবেদন

রূপালী ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে সম্প্রতি যোগদান করেছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফাওজিয়া কামরুন তানিয়া।

যুক্তরাজ্যের গ্লাস্কো বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক এবং ফলিত গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এই নির্বাহী। চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পরিচালক ফাওজিয়া কামরুন তানিয়া বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি এবং রূপালী ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের কন্যা। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (চঃ দাঃ) মীর রাশেদ বিন আমানের সহধর্মিণী তিনি।

রূপালী ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড পরিচালনায় তিনি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারিসহ বীমা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, বিশিষ্ট বীমাবিদ পি কে রায়, এফসিএ মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দীর্ঘ সময় এ প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পর রূপালী ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ উপদেষ্টা নিযুক্ত হয়েছেন।

অকা/বীপ্র/ দুপুর, ২৬ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version