Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত

    মার্চ ২, ২০২৪ ৪:২১ পূর্বাহ্ণUpdated:মার্চ ২, ২০২৪ ৪:২১ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।

    ভারতের বৈদেশিক বাণিজ্যের মহাপরিচালক সন্তোষ কুমার সারঙ্গী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেডের মাধ্যমে পেঁয়াজের চালানটি বাংলাদেশে পাঠানো হবে।

    বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুস সামাদ আল বলেন, 'কী দামে কিংবা কোন প্রতিষ্ঠান পেঁয়াজ পাঠাবে—এ ধরনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা মডালিটিজ এখনও ঠিক হয়নি। আমরা আশা করছি শিগগিরই এটি ঠিক হবে এবং আমদানি শুরু হবে।'

    প্রসঙ্গত, আগের বছরগুলোর তুলনায় এবার ভরা মৌসুমে দেশে পেঁয়াজের দাম অনেক বেড়েছে।

    ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, ১ মার্চ ভোক্তা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ১২০ টাকায় পৌঁছেছে, যা গত বছরের একই তারিখের চেয়ে ৩৫ টাকা বেশি। 

    তথ্যে বলা হয়েছে, দেশি পেঁয়াজের বর্তমান দাম গত বছরের একই সময়ের তুলনায় ১৭১.৪২ শতাংশ বেশি।

    ভারতীয় কর্তৃপক্ষ পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপের পর বাংলাদেশের পেঁয়াজের বাজার অস্থির হয়ে ওঠে। ২০২৩ সালের ৮ ডিসেম্বর ভারত চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। 

    তার আগে ২০২৩ সালের ২৮ অক্টোবর অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিতের জন্য রফতানি সীমিত করতে ভারত ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য ৮০০ ডলার বেঁধে দেওয়ার পাশাপাশি পণ্যটির ওপর ৪০ শতাংশ রফতানি শুল্ক আরোপ করে।

    ভারত পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর বাংলাদেশে পেঁয়াজের দাম কেজিতে ২০-২৫ টাকা বেড়েছে।

    ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর ট্যারিফ কমিশন বিকল্প দেশ থেকে পণ্যটি আমদানির সুপারিশ করেছিল। কিন্তু ব্যবসায়ীরা এ পরামর্শ মানতে খুব একটা আগ্রহ দেখাননি।

    চট্টগ্রাম বন্দর থেকে সংগৃহীত সরকারি তথ্য অনুযায়ী, ডিসেম্বর ও জানুয়ারি মাসে বন্দর দিয়ে চীন ও পাকিস্তান থেকে ১ হাজার ৪৫৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

    ২০২২ সালের মে মাসে বাংলাদেশ সরকার স্থানীয় কৃষকদের সহায়তা দেওয়ার জন্য ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়, যার ফলে পেঁয়াজের দাম বেড়ে যায়।

    বাংলাদেশে পেঁয়াজের বার্ষিক উৎপাদন ৩.৫ মিলিয়ন টনের বেশি, আর চাহিদা প্রায় ২.৮ মিলিয়ন টন। উৎপাদন বেশি হওয়ার পরও স্টোরেজ ও ব্যবস্থাপনা জটিলতার কারণে বিশাল পরিমাণ—মোট উৎপাদনের ২৫ শতাংশ বা তার বেশি—পেঁয়াজ নষ্ট হয় বলে দেশ পণ্যটির আমদানির ওপর নির্ভরশীল।

    অকা/প্র/সকাল/২ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.