Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাজেট বাস্তবায়ন হার গত তিন বাজেটের একই সময়ের তুলনায় কমেছে

    ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৪:৫০ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    অর্থনৈতিক সংকট মোকাবিলায় চলতি বাজেট বাস্তবায়নের শুরুতেই টাকা খরচের ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগের ওপর কয়েকটি বিধিনিষেধ দেওয়া হয়। তা শেষ না হতেই দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে দেখা দেয় রাজনৈতিক অস্থিরতা। ফলে উভয় ধাক্কার নেতিবাচক প্রভাবে চলতি বাজেট বাস্তবায়ন (প্রথম প্রান্তিকে) হার গত তিন বাজেটের একই সময়ের তুলনায় কমে গেছে। বাজেট বাস্তবায়ন হার নিয়ে অর্থ বিভাগের প্রতিবেদন থেকে পাওয়া গেছে এসব তথ্য।

    চলতি এবং বিগত কয়েকটি বাজেটের নথি পর্যালোচনায় দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মাত্র ৮৩ হাজার ৬৪৪ কোটি টাকা ব্যয় হয়েছে। এটি মোট বাজেটের মাত্র ১০ দশমিক ৯৮ শতাংশ। আগের অর্থবছর (২০২২-২৩) প্রথম প্রান্তিকে বাজেটের ১২ দশমিক ৫০ শতাংশ অর্থ ব্যয় করা হয়। ওই হিসাবে চলতি বাজেটের বাস্তবায়ন হার গেল বাজেটের তুলনায় কম হয়েছে ২ দশমিক ৫২ শতাংশ। এছাড়া ২০২১-২২ এবং ২০২০-২১ অর্থবছরের বাজেটের একই সময়ে অর্থ ব্যয়ের হার ছিল ১১ শতাংশ।

    জানতে চাইলে সাবেক সিনিয়র অর্থ সচিব মাহবুব আহমেদ জানান, কৃচ্ছ সাধন করে কিছু ক্ষেত্রে ব্যয় কমিয়েছে ইতোমধ্যে। এর প্রভাব এসে পড়তে পারে। আরেকটি ইস্যু হতে পারে নির্বাচন। জাতীয় নির্বাচনকে ঘিরে উন্নয়ন খাতেও কম ব্যয় হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে যে ব্যয় কমানো হচ্ছে এবং এর প্রভাবে বাজেটের ব্যয় কমছে, সেটি নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে মুদ্রানীতি দিয়ে ব্যয় কমিয়ে আনা হচ্ছে।

    প্রতিবেদনে আরও বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে দেশেও কিছুটা অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে। তা থাকা সত্ত্বেও রাজস্ব আদায়ের ঊর্ধ্বগতি অব্যাহত আছে। প্রথম প্রান্তিকে রাজস্ব আয়, রপ্তানি প্রবৃদ্ধি, বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় এবং ব্যাপক মুদ্রা সরবরাহসহ মৌলিক সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোর অবস্থান সন্তোষজনক পর্যায়ে আছে।

    সেখানে আরও বলা হয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্যপণ্য এবং জ্বালানির জোগানে বাধাগ্রস্ত হয়। পাশাপাশি উন্নত দেশগুলোতে উচ্চ মূল্যস্ফীতি ও নিম্ন প্রবৃদ্ধির কারণে বৈশ্বিক অর্থনীতি এখনো নানা ধরনের বিরূপ প্রভাব মোকাবিলা করছে। সব ধরনের বিরূপ প্রভাব সত্ত্বেও গত অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ০৩ শতাংশ অর্জন হয়। যেখানে ২০২৩ সালে বৈশ্বিক গড় প্রবৃদ্ধি ৩ শতাংশ এবং উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধির হার ছিল ৪ শতাংশ।

    জানা গেছে, চলতি অর্থবছরের শুরুতে দুটি চ্যালেঞ্জ মাথায় নিয়ে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা দেওয়া হয়। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে দেশের অর্থনীতিতে সংকট তৈরি, দ্বিতীয়-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি। শেষ পর্যন্ত দুটি শঙ্কাই বাস্তবে রূপ নিয়েছে বলে মনে করছেন অর্থ বিভাগের সংশ্লিষ্টরা।

    প্রতিবেদনে আরও বলা হয়, সরকার ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে। চলতি হিসাবের ভারসাম্য রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে আমদানির ক্ষেত্রেও প্রবৃদ্ধি কমেছে বিগত অর্থবছরের তুলনায় ২৩ দশমিক ৭৭ শতাংশ। বর্তমান বিলাসদ্রব্য পণ্য আমদানি পরিহার এবং মিত্যব্যয়ের কারণে এ খাতে খরচ হ্রাস পেয়েছে।

    বাজেটের অর্থের একটি বড় অংশ ব্যয় হয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে। কিন্তু এ বছর উন্নয়ন প্রকল্পে অর্থ ব্যয়ে তেমন কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। কিন্তু রাজনৈতিক অস্থিরতার প্রভাব এক্ষেত্রে পড়েছে। প্রতিবেদনে দেখানো হয়, প্রথম প্রান্তিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) বাস্তবায়ন হার ছিল ৭ দশমিক ৬ শতাংশ।

    সর্বশেষ তথ্য মতে, এডিপির বাস্তবায়ন হার জুলাই-ডিসেম্বর মেয়াদে দাঁড়িয়েছে ২২ শতাংশ। টাকার অঙ্কে ৬১ হাজার ৭৪০ কোটি টাকা। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডি এ তথ্য জানায়, গত এক দশকের তুলনায় এ বাস্তবায়ন হার সবচেয়ে কম।

    সংশ্লিষ্টদের মতে, গত জুলাই থেকে ডিসেম্বর ছয় মাসে লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আহরণ ২৩ হাজার কোটি টাকা কমেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধিও কমছে। তবে অর্থ বিভাগের প্রতিবেদনে জুলাই থেকে সেপ্টেম্বরের হিসাব তুলে ধরে বলা হয়, এই সময়ে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল ১৮ দশমিক ৪১ শতাংশ। কিন্তু গত অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যবসা-বাণিজ্যে গতি কম ছিল। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো হরতাল ও অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছে। রাজপথে জালাও-পোড়াও ছিল চোখে পড়ার মতো। বাস, ট্রাক ও রেলে ঘটছে অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা। ফলে ব্যাহত হয় স্বাভাবিক আমদানি ও রপ্তানি কার্যক্রম। ব্যাহত হয় পাইকারি ও খুচরা ব্যবসাসহ অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমও। এমনিতে ডলার সংকটের এলসি খোলার জটিলতায় পণ্য আমদানি খাতকে সংকুচিত করেছে। অপরদিকে বিগত কয়েক মাসে ঘটে যাওয়ায় রাজনৈতিক অনিশ্চয়তাও প্রভাব ফেলছে রপ্তানি কার্যক্রমে ওপর। অবরোধসহ নানা কর্মসূচির কারণে খুচরা ও পাইকারি ব্যবসায় অনেকটা স্থবিরতা নেমে আসে। ফলে এসব খাত থেকে কমেছে কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আদায়। যে কারণে প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় ভালো থাকলেও দ্বিতীয় প্রান্তিকে তা কমে আসে।

    রফতানি আয় সম্পর্কে অর্থ বিভাগের প্রতিবেদনে বলা হয়, রপ্তানি আয়ের ক্ষেত্রে ধনাত্মক প্রভাব পরিলক্ষিত হয়েছে। যা জানুয়ারি মাসে প্রবৃদ্ধি দাঁড়ায় ১১ দশমিক ৪৫ শতাংশে।

    অকা/প্র/সকাল/৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    বাজেট বাস্তবায়ন হার গত তিন বাজেটের একই সময়ের তুলনায় কমেছে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.