Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাণিজ্যে প্রভাবক হয়ে উঠছে বাংলাবান্ধা স্থলবন্দর

    জুলাই ১২, ২০২৩ ৪:১১ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশে যে কয়েকটি আন্তর্জাতিক স্থলবন্দর রয়েছে তার মধ্যে আকারে ছোট তবে গুরুত্বপূর্ণ পঞ্চগড়ের বাংলাবান্ধা। মূলত ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে এ বন্দরের মাধ্যমে যোগসূত্র রয়েছে বাংলাদেশের। দুই যুগের বেশি সময় ধরে আন্তঃদেশীয় বাণিজ্যিক কার্যক্রম চলে আসছে দেশের একমাত্র চতুর্দেশীয় এ স্থলবন্দরে। ভারতের শিলিগুড়ি করিডোর সংলগ্ন এবং নেপাল ও ভুটানের সীমান্তবর্তী হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাবক হয়ে উঠছে বাংলাবান্ধা। বন্দরটিতে বাড়ছে আন্তঃদেশীয় বাণিজ্য ও যাত্রী চলাচল।

    ভৌগোলিক অবস্থান বিবেচনায় বাংলাবান্ধা বন্দরটি বহুদেশীয় বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। বন্দরটির সঙ্গে রাজধানী ঢাকার দূরত্ব ৫০৩ কিলোমিটার। আর ভুটানের রাজধানী থিম্পুর দূরত্ব ২৮৬ কিলোমিটার ও নেপালের রাজধানী কাঠমান্ডুর দূরত্ব ৪৯৪ কিলোমিটার। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ নগরী শিলিগুড়ির দূরত্ব ১৬ কিলোমিটার। ভারতের অন্যতম পর্যটন স্পট দার্জিলিং ও সিকিমের দূরত্ব যথাক্রমে ৭৭ ও ১৫৪ কিলোমিটার। ফলে তিনটি দেশের সঙ্গে স্বল্প দূরত্বের কারণে এ বন্দরের কার্যক্রম বাড়ছে।

    বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন মোট বন্দরের সংখ্যা ২৪টি। যার মধ্যে চালু রয়েছে ১৪টি। সচল থাকা অধিকাংশ স্থলবন্দর দিয়ে শুধু ভারত থেকে পণ্য আমদানি-রফতানি করা হয়। আর টেকনাফ বন্দর দিয়ে মিয়ানমারের সঙ্গে আমদানি-রফতানি করা হয়। এছাড়া চ্যাংড়াবান্ধা, আখাউড়াসহ বেশ কয়েকটি বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে অধিক দূরত্ব, পণ্য আমদানি-রফতানি কার্যক্রমে দীর্ঘসূত্রতার কারণে এসব বন্দরের বিকল্প হিসেবে বেশি জনপ্রিয় হচ্ছে বাংলাবান্ধা।

    বাংলাবান্ধা বন্দরের কার্যক্রম নিয়ে ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ‘এটা কৌশলগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চারটি দেশকে সংযুক্ত করেছে। সাড়ে ১০ একর জমির ওপর এ বন্দর স্থাপিত। তবে বন্দরের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় এখানে স্থান সংকুলন হচ্ছে না। আরো সাড়ে ১৬ একর জমি অধিগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।’

    বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে এ বন্দর দিয়ে আমদানি হয়েছে ৬ লাখ ৬৫৬ টন পণ্য এবং রফতানি হয়েছে ৭ হাজার ৫১ টন পণ্য। একইভাবে ২০১৭-১৮ অর্থবছরে আমদানি হয়েছে ১২ লাখ ৭ হাজার ৩২৩ টন ও রফতানি ৬৯ হাজার ২০৫ টন, ২০১৮-১৯ অর্থবছরে আমদানি ১৭ লাখ ৯৬ হাজার ৮৬৯ টন, ২০১৯-২০ অর্থবছরে ১১ লাখ ৮৬ হাজার ৫৮ টন ও রফতানি ১ লাখ ১৩ হাজার ৩৯০ টন, ২০২০-২১ অর্থবছরে ১৬ লাখ ৯৩ হাজার ১২০ টন ও রফতানি ১ লাখ ১১ হাজার ৫৬৯ এবং ২০২১-২২ অর্থবছরে আমদানি হয়েছে ১৬ লাখ ৫৫ হাজার ৭২৬ টন ও রফতানি হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮৭৫ টন পণ্য।

    বন্দর কর্তৃপক্ষ জানায়, এ রুট ব্যবহার করে নেপাল থেকে ডাল, চিরতা, হাড়ের গুঁড়া, হাজমোলাসহ বিভিন্ন পণ্য আমদানি হয়। আর সয়াবিন মিল, ওষুধ, আলু, ব্যাটারি, ফ্যাব্রিক্স, প্রাণ ও ওয়ালটনের পণ্য, রানার মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য রফতানি হয়। এছাড়া ভুটানে খাদ্যসামগ্রী, প্লাস্টিক, ওষুধ, গৃহসজ্জা সামগ্রী, বৈদ্যুতিক পণ্য রফতানি করা হয়। আর ভুটান থেকে সবজি ও ফলমূল, খনিজ দ্রব্য, নির্মাণসামগ্রী, পাথর, কেমিক্যাল আমদানি করা হয়।

    বন্দরটির কার্যক্রম শুরু হয় ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর। নেপালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির আওতায় পণ্য আমদানি-রফতানির মাধ্যমে বন্দরটি যাত্রা শুরু করে। ২০১১ সালের জানুয়ারিতে শুরু হয় ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম। পরবর্তী সময়ে ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে ভুটানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম।

    তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘বন্দর কেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। অদূর ভবিষ্যতে বহুদেশীয় ব্যবস্থা কেন্দ্রে পরিণত হবে এ স্থলবন্দর।’

    পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘বন্দরকে কেন্দ্র করে গত ১৪ বছরে প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ ও আমদানি-রফতানি বৃদ্ধির কারণে স্থলবন্দরটির সেবা অন্যান্য জায়গায় পৌঁছে যাচ্ছে। এটি এশিয়ান হাইওয়ে-২-এর সঙ্গে যুক্ত থাকায় ব্যবসায়ীরা সব জায়গার পণ্য পাঠাতে পারছেন। এক কথায় বলা যায় বাংলাবান্ধা স্থলবন্দর পুরো উত্তরের জনপদকেই পাল্টে দিয়েছে।’

    নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী  বলেন, ‘ভারত, নেপাল ও ভুটানগামী পর্যটকদের কাছেও এ রুট জনপ্রিয় হচ্ছে। অদূর ভবিষ্যতে এ বন্দরের কার্যক্রম আরো বাড়বে। সেই পরিকল্পনা বাস্তবায়নাধীন।’

    অকা/প্র/সকাল, ১২ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    বাণিজ্যে প্রভাবক হয়ে উঠছে বাংলাবান্ধা স্থলবন্দর

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.