বীমা নির্বাহী মো. জাহাঙ্গীর আলম বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ নির্বাহী কর্মকর্তা হিসেবে ৮ জুন যোগদান করেছেন। কোম্পানির পর্ষদ তাকে নিয়োগ দিয়েছে। দীর্ঘ ৭ বছর ধরে বীমা পেশা থেকে বিরত অভিজ্ঞতাসম্পন্ন বীমা নির্বাহী এর আগে ২০১৫ সালে এক বছর সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তবে তার আগে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্বে তিনি নিয়োজিত ছিলেন।
১৯৯৪ সালে দেশের কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে প্রথম বিভাগে এস.এস.সি. পাশ করার পর বীমা এজেন্ট হিসেবে দেশের বৃহত্তম বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ যোগদানের মধ্য দিয়ে বীমা পেশায় নিযুক্ত হন। এছাড়াও তিনি মেঘনা, প্রগতি, প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পনিী লিমিটেড এ বিভিন্ন পদে কাজ করেন।
কুমিল্লা জেলার চান্দিনা থানার মাধাইয়াস্থ কাজী জরপনি গ্রামে ১৯৭৭ খ্রিষ্টাব্দের ২৬ এপ্রিল মোহাম্মদ জাহাঙ্গীর আলমের জন্ম। বীমা পেশায় তাঁর অনেক সাফল্য রয়েছে। তিনি ২০২০ সালে প্রগতি লাইফে এসইভিপি থাকাকালে ৫০ কোটি টাকার প্রথম বর্ষ প্রিমিয়াম ব্যবসা সংগ্রহ করার গৌরব অর্জন করেন। ২০২০-১১ অর্থ বছরে বীমা নির্বাহী মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ কোম্পানি থেকে জীবন বীমা ব্যবসার সর্বোচ্চ কমিশন বাবদ ১ কোটি ৭ লাখ ৯৪ হাজার ৮ শ’ টাকা অর্জন করার সক্ষমতা দেখান। ১৯৯৮ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক এবং রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর লাভ করেন। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিবাহিত। তার স্ত্রীর নাম ডালিয়া জাহান। বীমা কল্যাণ সোসাইটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বহু সামাজিক ও কল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। খবর বিজ্ঞপ্তির ●
অকা/সখবি/বিকেল, ১৪ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে
