Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বীমা প্রতিষ্ঠানের বিনিয়োগ বেড়েছে ৩ হাজার কোটি টাকা

    ডিসেম্বর ২৩, ২০২১ ১:৪৮ অপরাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    • দেশের বীমা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের পরিমাণ ২০২০ সালে প্রায় তিন হাজার কোটি টাকা বেড়েছে। এর মধ্যে দুই হাজার কোটি টাকার ওপরে বিনিয়োগ বেড়েছে জীবন বিমা কোম্পানিগুলোর। আর সাধারণ বীমা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বেড়েছে ছয়শ’ কোটি টাকার ওপরে।

    সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য তুলে ধরা হয়েছে। ভার্চুয়ালি এই এজিএম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে সভায় বীমা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) অংশ নেন।

    সভায় উপস্থাপন করা প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৯২৮ কোটি টাকা, যা ২০১৯ সালে ছিল ২৮ হাজার ৬৬০ কোটি টাকা। এ হিসাবে ২০২০ সালে জীবন বীমা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বেড়েছে ২ হাজার ২৬৮ কোটি টাকা।

    অন্যদিকে ২০২০ সালে বেসরকারি সাধারণ বীমা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের পরিমাণ ছিল ৪ হাজার ৫৮৬ কোটি টাকা, যা এক বছর আগে ছিল ৩ হাজার ৯৫৯ কোটি টাকা। এ হিসাবে এক বছরে সাধারণ বিমা কোম্পানিগুলোর বিনিয়োগের পরিমাণ বেড়েছে ৬২৭ কোটি টাকা।

    এদিকে, ২০২০ সালে বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠানগুলো প্রিমিয়াম আয় করেছে ৮ হাজার ৯২৬ কোটি টাকা, যা ২০১৯ সালে ছিল ৯ হাজার ৪৬ কোটি টাকা। জীবন বিমা কোম্পানিগুলোর লাইফ ফান্ড ২০২০ সালে বেড়ে হয়েছে ৩২ হাজার ৬৭১ কোটি টাকা, যা ২০১৯ সালে ছিল ৩১ হাজার ৮৩৮ কোটি টাকা। আর জীবন বিমা কোম্পানিগুলোর মোট সম্পদ ২০১৯ সালে ছিল ৩৮ হাজার ৮৪৩ কোটি টাকা, যা ২০২০ সাল শেষে বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৭৪ কোটি টাকা।

    বিআইএ’র প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে সাধারণ বীমা প্রতিষ্ঠানগুলো মোট প্রিমিয়াম আয় করেছে ৩ হাজার ৩৯১ কোটি টাকা, যা ২০১৯ সালে ছিল ৩ হাজার ৪১১ কোটি টাকা। এ হিসাবে ২০২০ সালে সাধারণ বীমা প্রতিষ্ঠানগুলো প্রিমিয়াম আয় দশমিক ৫৮ শতাংশ কমেছে। আর ২০১৯ সালে সাধারণ বীমা প্রতিষ্ঠানগুলোর সম্পদের পরিমাণ ছিল ৮ হাজার ৫৪৫ কোটি টাকা, যা বেড়ে ২০২০ সাল শেষে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৫৬ কোটি টাকা।

    বার্ষিক সাধারণ সভায় ২০২০ সালের বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, ২০২০ সালের অডিট রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদন এবং ২০২১ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ অনুমোদন করেন সদস্যরা।

    মেঘনা লাইফ ও কর্ণফুলি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান উপাধ্যক্ষ ড. মো. আব্দুস সহিদ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন (পাভেল), বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক, রূপালী ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পি. কে. রায়সহ বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তারা সভায় বক্তব্য দেন। খবর বিজ্ঞপ্তির ●

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.