সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইনডেক্স এক্সেসোরিজ লিমিটেড এর মধ্যে বিদ্যমান গ্রুপ বীমা চুক্তির আওতায় ইনডেক্স এক্সেসোরিজের কর্মী মরহুম জাকির হোসেনের অকাল মৃত্যুতে মৃত্যু দাবি বাবদ ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় অবস্থিত ইনডেক্স এক্সেসোরিজ লিামটেড এর নিজস্ব কারখানায় প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা-কর্মী এবং মরহুমের নিকট আত্মীয়দের উপস্থিতিতে চেকটি গ্রহণ করেন ইনডেক্স এক্সেসোরিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক চৈতন্য কুমার দে। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে মৃত্যু দাবির চেকটি হস্তান্তর করেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির এবং গ্রুপ বীমা বিভাগের ভাইস  প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান সুমন। খবর বিজ্ঞপ্তির

অকা/খবি/ সন্ধ্যা, ১৯ জুলাই, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version