বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পরিচালক মোঃ আমিন হেলালী ও যশোদা জীবন দেব নাথ ২০২৩-২০২৫ মেয়াদে এফবিসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। সেই উপলক্ষ্যে এফবিসিসিআই-এর কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম মনিরুল আলম। এসময় আরোও উপস্থিত ছিলেন অতিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আওলাদ হোসেন, ইসলামি প্রকল্প প্রধান মোঃ হুমায়ুন কবির, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির প্রমুখ।
উল্লেখ্য, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পরিচালক রোটাঃ ইঞ্জিঃ মোহাম্মদ মোহাব্বত উল্যাহ ও ইকাবাল হোসেন চৌধুরী জুয়েল এফবিসিসিআই-এর পরিচালক হিসেবে ২০২৩-২০২৫ মেয়াদে নির্বাচিত হন।
খবর বিজ্ঞপ্তির ●
অকা/সখবি/দুপুর, ০৩ আগস্ট, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে

