চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (সাবেক এনআরবি গ্লোবাল লাইফ) ও ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স ও নগদ এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় এখন থেকে গ্রাহকগণ দ্রুত নগদ ওয়ালেট বা ইউএসএসডি (*১৬৭#) ব্যবহার করে নিমিষেই প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।।

গত ৬ মার্চ  বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির ও জয়েন্ট এভিপি মো. মহিউদ্দিন এবং নগদ এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু ও হেড অব ইন্স্যুরেন্স সেগমেন্ট মো. বায়েজীদ প্রমুখ। খবর বিজ্ঞপ্তির

অকা/খবি/ বিকেল, ১৩ মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version