বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মানব সম্পদ বিভাগ ভূক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে ১১ হতে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী ‘লিডারশীপ স্কিলস ফর হাই পারফরমেন্স’ (Leadership Skills for High Performance) শীর্ষক এক আবাসিক প্রশিক্ষণ কর্মশালা নারায়ণগঞ্জের সোনারগাঁও বেইস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

দেশের খ্যাতিমান প্রশিক্ষণ প্রতিষ্ঠান ফিউচার আইকন এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালানা করেন। প্রশিক্ষণ শেষে সফলভাবে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান রোটাঃ ইঞ্জিঃ মোহাম্মদ মোহাব্বত উল্লাহ ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম। খবর বিজ্ঞপ্তির ● 

অ/খবি/রাত, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version