দেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড) এর বীমা গ্রাহক মরহুম মোঃ আজিজুল হাকিমের ৬ লাখ ৩০ হাজার টাকার মরণোত্তর মৃত্যু দাবীর চেক বীমার মনোনিতক মরহুমের স্ত্রী মিসেস মাহমুদা বেগমের নিকট প্রদান করা হয়।
১২ জানুয়ারি কোম্পানির প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মনিরুল আলম তপন তা হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি (উঃ) মোঃ আওলাদ হোসেন, ডিএমডি (উঃ) ইসাক মৃধা, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, সিএফও সামসুল ইসলাম এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। চেক গ্রহীতা মিসেস মাহমুদা বেগম দ্রুততার সঙ্গে বীমা দাবীর চেক হস্তান্তর করায় কোম্পানি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। খবর বিজ্ঞপ্তির

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version