সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং প্রাভা হেলথের মধ্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সকল বীমা গ্রাহক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও তাঁদের পোষ্যগণ সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষায় বিশেষ মূল্য ছাড় পাবে। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এম. এম. মনিরুল আলম ও প্রাভা হেলথের পক্ষে হেড অব মার্কেটিং এন্ড কর্পোরেট সেলস্ সরাফত আলী চয়ন. এমআইসিএম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, গ্রুপ বীমা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মোঃ আনিছুর রহমান (সুমন), প্রাভা হেলথের সিনিয়র একাউন্ট ম্যানেজার ও মার্কেটিং মোঃ রোকনুজ্জামান এবং একাউন্ট ম্যানেজার ও মার্কেটিং তানবির আহম্মেদ আরিফ। খবর বিজ্ঞপ্তির

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version