সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মধ্যে গ্রুপ ও স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত হয়। মোতাহার গ্রুপের রংপুরস্থ প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি অনুযায়ী মোতাহার গ্রুপ অব ইন্ডাস্টিজের সকল কর্মকর্তা ও কর্মচারী বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর গ্রুপ জীবন এবং স্বাস্থ্য বীমা সুবিধার অর্ন্তভুক্ত থাকবে। মোতাহার গ্রুপ অব ইন্ডাস্টিজের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই-এর সিনিয়র সহ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী এবং বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এম. এম. মনিরুল আলম তপন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর গ্রুপ বীমা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান সুমন এবং মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মোস্তফা সাবের চেীধুরী এবং জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/স/সন্ধ্যা, ২০২২ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
