গত ২৪ অক্টোবর বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সভাকক্ষে কোম্পানির দাবি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দাবি কমিটির চেয়ারম্যান ও কোম্পানির ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী। দাবি কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক আহমেদ আল ওয়ালী, পিএইচডি এবং সরওয়ার হোসেন এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম। সভায় সর্বমোট টাকা ২৭,৮০,৭৯৫ (সাতাশ লাখ আশি হাজার সাতশত পঁচানব্বই) মাত্র দাবি পরিশোধের জন্য অনুমোদন দেওয়া হয়, তন্মধ্যে ১২টি মৃত্যুদাবি এবং ৪৫ টি স্বাস্থ্যবীমা দাবি। সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির এবং দাবি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ভাইস প্রেসিডেন্ট মোঃ আনিসুর রহমান সুমন । খবর বিজ্ঞপ্তির ●
অকা/সখবি/ বিকেল, ২৭ সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে

