অর্থকাগজ প্রতিবেদন

বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেছেন মো. সামছুল আলম। গত ১১ মে থেকে কোম্পানির পরিচালনা পর্ষদ তাঁকে মুখ্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্বে নিয়োগ দিয়েছে বলে তিনি জানান।
সামছুল আলম এর আগে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ছিলেন। ২০১৬ সাল থেকে তিনি সানফ্লাওয়ার লাইফের এ পদে দায়িত্ব পালন করেন।
তার আগে তিনি সে কোম্পানিতে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি রূপালী লাইফ ও পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
সামছুল আলম ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. কম ডিগ্রি লাভ করেন।
তিনি ১৯৬৮ সালে লক্ষ্মীপুর জেলার সদর থানার এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মরহুম এ.টি.এম. সাইফুল ইসলাম বড় পুত্র।
উল্লেখ্য, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এ মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে সবশেষ চলতি দায়িত্ব পালন করেছেন শহিদুল ইসলাম। এর আগে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে ছিলেন অভিজ্ঞ বীমা নির্বাহী এম. সোলায়মান হোসেন।
বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এ ২০১৯ খ্রিষ্টাব্দের ২ অক্টোবর বিশিষ্ট বীমা ও হিসাববিদ একরামুল আমিন তার মেয়াদ শেষ করার পর থেকেই বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র অনুমোদিত মুখ্য নির্বাহী কর্মকর্তা পদটি শূন্য ছিল ।

#

অকা/স/সন্ধ্যা, ২৭ মে, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version