অর্থকাগজ প্রতিবেদন ● 

চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলামের মাতা বেগম বদরুন্নেসা ১১ জানুয়ারি ভোর সাড়ে ‍তিনটায় ময়মনসিংহের নান্দাইলন্থ গ্রামের বাড়ীতে মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। শহীদুল ইসলাম গ্রামের বাড়ীতে মায়ের দাফনের জন্য রওনা হয়েছেন বলে অর্থকাগজকে জানিয়েছেন। বেগম বদরুন্নেসার স্বামী ২০২০ সালের ৯ আগস্ট মৃত্যুবরণ করেন।

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version