সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ 9th ICSB National Award for Corporate Governance Excellence-2021 ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে লাইফ ইনস্যুরেন্স ক্যাটাগরিতে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সালমান এফ.রহমান, এমপি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বেসরকারী শিল্প ও বিনিয়োগ এবং বিশেষ অতিথি এম.এ মান্নান, এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এর নিকট থেকে সম্মানসুচক পুরস্কারের ট্রফি গ্রহণ করেন কোম্পানীর চেয়ারম্যান মুজিবুল ইসলাম ও মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হক পাপন, এমপি, তপন কান্তি ঘোষ, সিনিয়র সেক্রেটারী, বাণিজ্য মন্ত্রণালয়, মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস, প্রেসিডেন্ট ও এম. নুরুল আলম এফসিএস, চেয়ারম্যান, কর্পোরেট গভর্নেন্স কমিটি, আইসিএসবিসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়াও সন্ধানী লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার, ডিএমডি ও সিএফও মোঃ রফিক আহমেদ এবং উর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/সখবি/বিকেল, ২৪ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে
