বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ৫ জুলাই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফরহাদ হোসেন এর নিকট গ্রুপ বীমা দাবির এক কোটি বিরানব্বই লাখ পয়ষট্টি হাজার ঊননব্বই টাকার চেক হস্তান্তর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নিমাই কুমার সাহা।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড.এ.আর.এম সোলায়মান, ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, শিক্ষক ও কর্মকর্তাগণ l এ সময় বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ এবং কোম্পানির ডিভিপি এনামুল হক ও টাঙ্গাইল শাখা কার্যালয়ের ইনচার্জ রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন l খবর বিজ্ঞপ্তির

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version