Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    যুক্তরাজ্যে প্রবেশকারী পণ্যের ওপর শুল্ক কমানোর লক্ষ্যে ডিটিসিএস চালু করেছে যুক্তরাজ্য

    জুন ২০, ২০২৩ ৩:৫৮ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশসহ ৬৫টি উন্নয়নশীল দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশকারী পণ্যের ওপর শুল্ক কমানোর লক্ষ্যে উন্নয়নশীল দেশ বাণিজ্য প্রকল্প (ডিটিসিএস) চালু করেছে যুক্তরাজ্য।

    ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নতুন প্রকল্পটি বাংলাদেশের সঙ্গে একটি আধুনিক এবং পারস্পরিকভাবে উপকারী অংশীদারত্বের প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতি প্রকাশ করে।

    এতে আরও বলা হয়, ডিসিটিএস বাণিজ্য বৃদ্ধি, কর্মসংস্থান জোরদার এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সাহায্য করবে।

    বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, এই ঘোষণাটি বাংলাদেশের সঙ্গে গভীর, অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক এবং বৈশ্বিক মানদণ্ডের ভিত্তিতে একটি আধুনিক এবং পারস্পরিকভাবে উপকারী অংশীদারত্বের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।

    তিনি বলেন, ডিসিটিএস বাংলাদেশের উৎপাদন ক্ষমতাকে সহায়তা করবে, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিস্থাপকতা বাড়াবে এবং দেশটিকে বিশ্বব্যাপী সরবরাহ চেইনে প্রবেশাধিকারের সুযোগ করে দেবে। এটি বৃহত্তর ভোক্তা পছন্দ এবং প্রতিযোগিতা মূলক মূল্যের মাধ্যমে যুক্তরাজ্যকে উপকৃত করে।

    ব্রিটিশ হাইকমিশন বলেন, ডিসিটিএস-এ পরিবর্তনের ফলে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও তৈরিপোশাকসহ ৯৮ শতাংশ রফতানির ক্ষেত্রে বাংলাদেশের শুল্কমুক্ত প্রবেশাধিকার বজায় থাকবে।

    বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্য এর আগে ইউরোপীয় ইউনিয়নের যে প্রকল্পের সদস্য ছিল, তার চেয়ে এটি অনেক বেশি উদার।

    এই প্রকল্পটি বিশ্ব অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলোর একীভূতকরণে অবদান রাখবে। ভবিষ্যতের জন্য শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার তৈরি করতে এবং সরবরাহ চেইনগুলোকে শক্তিশালী করবে।

    ডিসিটিএস শুল্কমুক্ত সুবিধা না হারিয়ে অন্যান্য দেশের উপাদান ব্যবহার করে পণ্য উৎপাদন করা সহজ করবে। নতুন এই প্রকল্পের আওতায় বাংলাদেশ ৯৫টি দেশের কাঁচামালের সমন্বয়ে গ্লোবাল ভ্যালু চেইনে অংশ নিতে পারবে এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে তাদের তৈরি পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত রফতানি করতে পারবে।

    ডিসিটিএস অবাধ ও ন্যায্য বাণিজ্য, মানবাধিকার এবং সুশাসনকে উৎসাহিত করে।

    মানবাধিকার এবং শ্রম অধিকারের প্রতি শ্রদ্ধা এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার, দুর্নীতিবিরোধী, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশসহ প্রাসঙ্গিক আন্তর্জাতিক কনভেনশনগুলোর সঙ্গে সম্মতির উপর ভিত্তি করে ডিসিটিএস অগ্রাধিকারগুলো নির্ধারণ করা হয়েছে।

    অকা/প্র/সকাল, ২০ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    যুক্তরাজ্যে প্রবেশকারী পণ্যের ওপর শুল্ক কমানোর লক্ষ্যে ডিটিসিএস চালু করেছে যুক্তরাজ্য

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.