রূপালী লাইফ ইনস্যূরেন্স কোম্পানী লিমিটেড এর মাসিক ব্যবসা পর্যালোচনা সভা ১৪ ডিসেম্বর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। রাজধানীর কাকরাইলস্থ রূপালী লাইফ ভবনের ইঞ্জিনিয়ার আব্দুল সম্মেলন কক্ষে মাসিক ব্যবসা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মাহফুজুর রহমান মিতা এমপি।
সভায় সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া। সভায় আরো উপস্থিত কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আকতার হোসেন তালুকদার, উপ ব্যবস্থাপনা পরিচালক মো. মোজাম্মেল হোসেন, উপ ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস ছালাম এবং মো. শাহ নিয়াজুল আলম। এছাড়াও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/সখবি/দুপুর, ১৬ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে
