Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রেমিটেন্সে গতি বাড়ছে

    এপ্রিল ২৫, ২০২২ ৪:৩৫ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    গত আট মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মার্চে। রমজানে পরিবারের চাহিদা মেটাতে প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছেন। চলতি এপ্রিলেও রেমিট্যান্সের গতি বেড়েছে। তবে গত বছরের তুলনায় বেশি নয়।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের এপ্রিলে ২০৬ কোটি ৭৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। ওই মাসে দিনে গড় রেমিট্যান্সের পরিমাণ ছিল ৬ কোটি ৮৯ লাখ ডলার। এদিকে চলতি এপ্রিলে প্রতিদিন গড়ে আসছে ৬ কোটি ৬৬ লাখ ডলার করে।

    কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বল‌ছে, চলতি এপ্রিলের ২১ দিনে রেমিট্যান্স এসেছে ১৪০ কো‌টি ৭০ লাখ মার্কিন ডলার।

    চলমান ধারা অব্যাহত থাকলে এপ্রিল শেষে তা ২০০ কোটি ডলার ছা‌ড়ি‌য়ে যাবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ঈদের আগে রেমিট্যান্স প্রবাহ বাড়ে। এবারও প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। গত মাস থেকেই এ প্রবাহ বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি এপ্রিলে রেমিট্যান্স ২০০ কোটি ডলার ছাড়াবে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের এপ্রিলে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ৯০ শতাংশ। তবে এই বছরের এপ্রিলে ১০ শতাংশও হবে না।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চে গড়ে প্রতিদিন এসেছে ৬ কোটি ডলার করে। প্রবাসীরা গত মাসে বাংলাদেশে পাঠিয়েছেন ১৮৫ কোটি ৯৯ লাখ ডলার। যা গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ। জুলাইয়ে এসেছিল ১৮৭ কোটি ডলার।

    তথ্য বলছে, চলতি বছরের ফেব্রুয়ারির তুলনায় মার্চে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ফেব্রুয়ারিতে এসেছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার। 

    সার্বিকভাবে চলতি ২০২১-২২ অর্থবছরের ৯ মাস (জুলাই-মার্চ) নেতিবাচক প্রবৃদ্ধিতে রয়েছে রেমিট্যান্স। এই ৯ মাসে ১ হাজার ৫৩০ কোটি (১৫.৩০ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

    গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ে তারা পাঠিয়েছিলেন এক হাজার ৮৫৯ কোটি ৮২ লাখ ডলার। এই হিসাবে জুলাই-মার্চ সময়ে রেমিট্যান্স কমেছে ১৮ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২০ সালের মার্চে করোনার শুরুর পর রেমিট্যান্স প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়ে। ওই বছরের এপ্রিলে মাত্র ১০৯ কোটি ২৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।

    এরপর থেকে মহামারির মধ্যেও ২০২০-২১ অর্থবছরের পুরোটা সময়ে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড করতে দেখা যায়।

    ওই অর্থবছরে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। যা ছিল আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি।

    চলতি ২০২১-২২ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ভাটা দেখা যায়। জুলাইতে প্রবাসীরা পাঠান ১৮৭ কোটি ১৫ লাখ ডলার। আগস্টে ১৮১ কোটি ডলার। সেপ্টেম্বরে ১৭২ কোটি ৬২ লাখ ও অক্টোবরে ১৬৪ কোটি ৭০ লাখ ডলার। নভেম্বরে কমে ১৫৫ কোটি ৩৭ লাখ ডলারে দাঁড়ায় রেমিট্যান্স।

    প্রসঙ্গত, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ২০১৯-২০ অর্থবছর থেকে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা দিয়ে আসছিল সরকার। গত জানুয়ারি থেকে তা বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে।

    এদিকে, রেমিট্যান্স কমলেও আমদানি বাড়ছে ব্যাপক হারে। ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে এক হাজার ৫৩০ কোটি ডলারের আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৪৬ দশমিক ৬৮ শতাংশ বেশি।

    ফেব্রুয়ারি পর্যন্ত রফতানি আয় বেড়েছে ৩০ দশমিক ৪৬ শতাংশ।

    এদিকে সরবরাহের তুলনায় চাহিদা কম থাকায় আন্তঃব্যাংকে ডলারের দর উঠেছে ৮৬ টাকা ২০ পয়সায়। বাড়তি চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে।

    যে কারণে গত আগস্টে ৪৮ বিলিয়ন ডলারের ওপরে উঠে যাওয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ২০ এপ্রিল ৪৪ দশমিক ১৮ বিলিয়ন ডলারে নেমেছে। যে কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া এলসি খোলার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    #

    অকা/প্র/দুপুর, ২৫ এপ্রিল, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    রেমিটেন্সে গতি বাড়ছে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.