শেখ রাসেল দিবস -২০২১ পালন উপলক্ষ্যে দেশের বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড ১৮ অক্টোবর রাজধানীর বাংলা মোটরস্থ প্রধান কার্যালয়ে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। তাছাড়া দিবসটি পালন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের মধ্যে ছিলো এতিম শিশুদের নিয়ে কেক কাটা এবং তাদের মাঝে খাদ্য বিতরণ। এছাড়াও এ দিন গাছের চারা রোপন কর্মসূচি পালন করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক মাওলানা মানসুরুল হক। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহাসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ। খবর বিজ্ঞপ্তির ●
সর্বশেষ হালনাগাদ 5 years আগে
