Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সর্বজনীন পেনশন : এমএফএসের মাধ্যমে জমা দিলে বাড়তি ফি

    আগস্ট ২৯, ২০২৩ ৫:৩১ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সর্বজনীন পেনশন স্কিমের টাকা মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে জমা দিলে প্রতি হাজারে অতিরিক্ত খরচ হবে সাত টাকা। প্রতি একশ টাকায় খরচ হবে ৭০ পয়সা। 

    বাণিজ্যিক ব্যাংক বা অন্যভাবে টাকা জমা দিলে এই বাড়তি খরচ হবে না। মোবাইল ব্যাংকিং সেবায় পেনশন স্কিমের টাকা জমা দেওয়ার পর গ্রাহককে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে। 

    এ বিষয়ে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে সোমবার একটি সার্কুলার জারি করে মোবাইল ব্যাংকিং সেবাদাতা কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। 

    দেশে এখন ১৩টি মোবাইল ব্যাংকিং সেবাদাতা কোম্পানি রয়েছে। এদের মাধ্যমে পেনশন স্কিমের টাকা জমা দেওয়া যাবে। 

    অর্থ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, দেশের সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামোর আওতায় অন্তর্ভুক্তির লক্ষ্যে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন প্রণয়ন করা হয়েছে। এই আইনের অধীন চাঁদাদাতারা অনলাইন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে যে কোনো একটি পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন। 

    সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ এমএফএসের মাধ্যমে বিতরণের জন্য অভিন্ন ক্যাশআউট চার্জ দশমিক ৭০ শতাংশ নির্ধারণ করে ২০২০ সালের ১২ নভেম্বর পরিপত্র জারি করা হয়েছে। সর্বজনীন  পেনশন স্কিম সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের একটি অংশ বিধায় এক্ষেত্রেও চাঁদা প্রদানে সেবা মাশুল একই রকম, অর্থাৎ শূন্য দশমিক ৭ শতাংশ প্রযোজ্য হবে।

    চাঁদাদাতারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে রেজিস্ট্রেশনের পর পেনশন কর্তৃপক্ষের হিসাবে অর্থ জমা করলে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো চাঁদাদাতা বরাবর নিশ্চিতকরণ বার্তা প্রেরণ করবে। 

    সর্বজনীন পেনশন স্কিমের আওতায় স্কিমভেদে প্রতি মাসে ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

    অকা/প্র/ দুপুর, ২৯ আগস্ট, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    সর্বজনীন পেনশন : এমএফএসের মাধ্যমে জমা দিলে বাড়তি ফি

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.