পনরো আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ই আগস্টের সকল শহিদের স্মরণে সিডিবিএলের কার্যালয়ে (ডিএসই টাওয়ার, ফ্লোর নং ৫), বাড়ী # ৪৬, রোড # ২১, নিকুঞ্জ-২, ঢাকা) ১৭ আগস্ট আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম রাতে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের চলমান সার্বিক উন্নয়নসহ দেশবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান এ.কে.এম নূরুল ফজল বুলবুল। আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সিডিবিএল এর পরিচালনা পর্ষদের সদস্য স্কয়ার ফার্মাসিটিউক্যালের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর চেয়ারম্যান ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, সিসিবিএলের এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফরহাদ আহমেদ এবং সিডিবিএল এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোতালেবসহ সিডিবিএলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রাজধানীর গুলশান কেন্দ্রীয় মসজিদের (আজাদ মসজিদ) খতিব মাওলানা মো. আহ্সান উল্লাহ। খবর বিজ্ঞপ্তির ●
অকা/সংখবি/ রাত, ১৭ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
