তারেক আবেদীন

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড সমাপ্ত ২০২২ সালে চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চঃ দাঃ) মীর রাশেদ বিন আমান অর্থকাগজকে জানান, গেলো বছর (২০২২) সোনালী লাইফের মোট প্রিমিয়াম অর্জিত হয়েছে ৬১৪ কোটি ২৫ লাখ টাকা। অনিরীক্ষিত এ হিসাবে প্রথম বর্ষের প্রিমিয়াম আয় ৩৭৩ কোটি ৪০ কোটি টাকা। এ অংকের মধ্যে একক বীমা ১১ কোটি টাকা ও গোষ্ঠী বীমা ৩ কোটি ২৪ লাখ টাকা। ২০২২ সালে নবায়ন আদায় হয়েছে ২৩৭ কোটি ৬০ লাখ টাকা, শতকরা হার ৮৭ শতাংশ।

তিনি জানান, মোট ব্যবসায়ের লক্ষ্যমাত্রায় আমরা ৬ শ’ থেকে সাড়ে ৬ শ’ কোটি টাকা অর্জিত হবে বলে আশা করেছিলাম। তা অর্জিত হয়েছে! এ জন্য আপনাদের মাধ্যমে সোনালী লাইফের সকল গ্রাহক এবং কোম্পানি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

মোট প্রিমিয়াম সংগ্রহ, বীমা পরিপত্র (পলিসি) আদায় রশিদ (পি আর) সংখ্যা ও প্রবৃদ্ধি হারের হালনাগাদ উপাত্ত  তুলে ধরেন কোম্পানির এ প্রধান নির্বাহী। ২০২১ সালে সোনালী লাইফের মোট প্রিমিয়াম আয় হয়েছিল ৩১৯ কোটি ৭৭ লাখ টাকা। এই উপাত্তের মধ্যে প্রথম বর্ষ ১৯৮ কোটি ৮৯ লাখ টাকা ও গোষ্ঠী বীমা ২ কোটি ৯৪ লাখ টাকা, নবায়ন আদায় হয়েছিল ১১৭ কোটি ৯৩ লাখ টাকা। ২০২১ সালে জীবন তহবিল ছিল ২৯৭ কোটি ৩ লাখ টাকা, ২০২২ সালে তা বেড়ে হয়েছে ৫৭১ কোটি ৯৫ লাখ। 

মীর রাশেদ বিন আমান বলেন, শতভাগ প্রতিশ্রুতিশীল কোম্পানি হচ্ছে সোনালী লাইফ। আমরা গত বছরের ২৯ নভেম্বর প্রথমবারের মতো ৫০০ কোটি টাকার মোট প্রিমিয়াম আয় অর্জন করতে সক্ষম হই। ব্যবসায়িক এ সাফল্যের প্রেক্ষিতে ডিজিটালাইজড কোম্পানি হিসেবে আমরা গত ৪ ডিসেম্বর অর্জন আনন্দ সংশ্লিষ্টদের নিয়ে উদ্যাপন করি। উদ্যাপনের সে উৎসবে দেশের বীমা খাতের নিয়ন্ত্রক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর চেয়ারম্যানসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ যেমন উপস্থিত ছিলেন, তেমনি যুক্ত ছিলেন বাংলাদেশ বীমা এসোসিয়েশন (বিআইএ) এর সভাপতিসহ বীমা খাতের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আরও বলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর বেঁধে দেয়া ব্যবস্থাপনা ব্যয় সীমার চেয়েও কম করেছি। ২০২২ সালে কোম্পানির অর্জিত ব্যবসায়ে নির্ধারিত ব্যবস্থাপনা খরচের চেয়েও ৩৩ শতাংশ কম হয়েছে। যা আগের বছর ছিল সীমার চেয়ে ২৭ শতাংশ কম। তিনি বলেন, সোনালী লাইফ সত্যি সোনালী জীবন।

অকা/বীপ্র/ বিকেল, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version