অর্থকাগজ প্রতিবেদন ●
স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলছে ৩০ জুন। আগামী বছরের ৩০ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রি পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
২২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রি পরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
মন্ত্রি সভা বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থ বছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে এ তথ্য জানানো হয়। মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রি পরিষদ সচিব এ কথা জানান।
পদ্মা সেতুর কাজ ৮৭ শতাংশ অগ্রগতি হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশা করছে ৩০ জুনের মধ্যেই বহুল প্রতিক্ষিত পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।
#
সর্বশেষ হালনাগাদ 5 years আগে
