হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৪ আগস্ট এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির অধীনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ও নিয়মিত বেতনভুক্ত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি বীমা সুবিধা প্রাপ্য হবেন।

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. সাইফুর রহমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফাহিমা, প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলাম, পরিচালক (হিসাব) মো. মিজানুর রহমান এবং এনআরবি ইসলামিক লাইফের রংপুর ও রাজশাহী বিভাগের এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. রোস্তম আলী, ইভিপি মো. কাওসার আলী ও গ্রুপ বিভাগের ইভিপি নাঈম আহমেদ চৌধুরী। খবর বিজ্ঞপ্তির

অকা/খবি/স/বিকেল, ৮ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version