অর্থকাগজ প্রতিবেদন

বীমা নির্বাহী মো. হেমায়েত উল্যাহ গত ২৬ মে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এ প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। খবর পদ্মা ইসলামী লাইফের নির্ভরযোগ্য সূত্রের। এর আগে তিনি সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রধান পরামর্শক হিসেবে কাজ করে আসছিলেন। তবে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি দীর্ঘ সময় ফারইষ্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ কাজ করেন। গত বছরের শেষে কোম্পানিটির চেয়ারম্যান নজরুল ইসলাম ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উল্যাহের বিরুদ্ধে আর্থিক অনিয়মের নানা অভিযোগ উঠে। অভিযোগের প্রেক্ষিতে সরকারি নিযন্ত্রণকারি প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বীমা নির্বাহী মো. হেমায়েত উল্যাহকে ফারইষ্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স থেকে অপসারণ করে। গত ২১ ডিসেম্বর নানা অনিয়মের অভিযোগে অব্যাহতিপ্রাপ্ত হেমায়েত উল্যাহকে দেশের কোনো প্রতিষ্ঠানে নিয়োগ না দেয়ার জন্য আইডিআরএ নির্দেশ দেয়। এ সংক্রান্ত একটি চিঠি সকল বীমা কোম্পানিতে পাঠানো হয়। কিন্তু হেমায়েত উল্যাহ সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এ প্রধান পরামর্শক হিসেবে যোগদান করেন। আইডিআরএ’র কর্মকর্তা মো. শাহ আলম স্বাক্ষরিত সে আদেশ চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন মো. হেমায়েত উল্যাহ।
হেমায়েত উল্যাহের রিটের প্রেক্ষিতে ফারইষ্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমেটেড এর সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা হেমায়েত উল্যাহকে কোনো বীমা প্রতিষ্ঠানে নিয়োগ প্রদানে আইডিআরএ’র বিধিনিষেধ স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) জারিকৃত বিধিনিষেধ কেন বেআইনি ঘোষণা করা হবে না এ মর্মে রুল জারি করা হয়।
রিটের শুনানি শেষে ২৮ ডিসেম্বর বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ডিভিশন বেঞ্চ সে আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ।
হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর বীমা নির্বাহী মো. হেমায়েত উল্যাহ দেশের বেসরকারি খাতে বৃহৎ জীবন বীমা প্রতিষ্ঠান ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এ যোগাদানের মাধ্যমে পেশা জীবন শুরু করেন। তারপর তিনি মেঘনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড ও ফারইষ্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

#

অকা/বীপ্র/বিকেল, ২৭ মে, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version