Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ২০২২ সালে দেশে বিদেশী বিনিয়োগ কমেছে

    জুলাই ৬, ২০২৩ ৩:৪৯ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২০২২ সালে দেশে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) স্টক দাঁড়িয়েছে ২ হাজার ১১৫ কোটি ডলার, যা আগের বছর ছিল ২ হাজার ১৫৮ কোটি ডলার। সে হিসাবে এক বছরে দেশে বিনিয়োগ কমেছে প্রায় ২ শতাংশ। অন্যদিকে গত ছয় বছরে (২০১৭-২০২২) এফডিআই বেড়েছে ৬১ শতাংশ। ২০২২ সালে এফডিআইয়ের পরিমাণ দাঁড়ায় ৩৪৮ কোটি ডলার। ২০১৭ সালে ছিল ২১৫ কোটি ডলার।

    জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের ‘ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট-২০২৩’-এ এসব তথ্য উঠে এসেছে। গতকাল বিশ্বব্যাপী প্রতিবেদন প্রকাশ করে আঙ্কটাড।

    প্রতিবেদনে দেখা যায়, দেশে সর্বোচ্চ ৩৬১ কোটি ডলারের এফডিআই আসে ২০১৮ সালে। এরপর কমতে থাকে এফডিআই। পরের বছর ২৮৭ কোটি ডলার, ২০২০ সালে তা আরো কমে ২৫৬ কোটি ডলারে ঠেকে। ২০২১ সালে তা কিছুটা বেড়ে ২৮৯ কোটি ডলারে দাঁড়ায়। ২০২২ সালে তা আরো বেড়ে দ্বিতীয় সর্বোচ্চ এফডিআই বিনিয়োগের রেকর্ড গড়ে।

    এদিকে ২০২২ সালে এফডিআই স্টক দাঁড়ায় ২ হাজার ১১৫ কোটি ডলার, যা আগের বছর ছিল ২ হাজার ১৫৮ কোটি ডলার। ১২ বছর আগে এফডিআই স্টক ছিল ৬০৭ কোটি ডলার। এর বিপরীতে এফডিআই স্টক কমেছে ৪০ কোটি ডলার। ২০২১ সালে এফডিআই স্টক কমেছিল ৩৯ কোটি ডলার। স্টক কমার এ হার ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

    প্রতিবেদনে দেখা যায়, ২০২২ সালে নিম্নমধ্যম আয়ের দেশগুলোয় বৈদেশিক বিনিয়োগ ১৬ শতাংশ কমেছে। ২০২১ সালে বিনিয়োগের পরিমাণ ২ হাজার ৬০০ কোটি ডলার থাকলেও তা কমে এবার দাঁড়িয়েছে ২ হাজার ২০০ কোটি ডলারে। নিম্নমধ্যম আয়ের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ আকর্ষণ করতে পেরেছে বাংলাদেশসহ পাঁচ দেশ। দেশগুলো হলো ইথিওপিয়া, কম্বোডিয়া, সেনেগাল ও মোজাম্বিক। বাংলাদেশ এর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে।

    বিনিয়োগ আকর্ষণে এগিয়ে থাকলেও নতুন বিনিয়োগ আকর্ষণে কম্বোডিয়া ছাড়া অন্য দেশগুলো পিছিয়ে রয়েছে। নতুন প্রকল্প আকর্ষণে শীর্ষে রয়েছে লাওস, নাইজার, তানজানিয়া ও সুদান। অন্যদিকে গ্রিনফিল্ড খাতে বিনিয়োগ আকর্ষণে দ্বিতীয় শীর্ষ অবস্থান এবার বাংলাদেশের। এ খাতে সর্বোচ্চ বিনিয়োগ আকর্ষণে সক্ষম হয়েছে তানজানিয়া। সেনেগাল, কম্বোডিয়া, রুয়ান্ডাও এ তালিকায় রয়েছে। এশিয়ার নয়টি উন্নয়নশীল রাষ্ট্র বিনিয়োগ আকর্ষণে প্রবৃদ্ধি অর্জন করেছে ২ শতাংশ। ৩৬০ কোটি ডলার বিনিয়োগ নিয়ে কম্বোডিয়ার প্রবৃদ্ধি ৩ শতাংশ। গ্রিনফিল্ড প্রকল্পের সংখ্যা এবং মূল্যবৃদ্ধির কথা থাকলেও ২০২২ সালে এ খাতে বৈশ্বিক বিনিয়োগ বিগত বছরগুলোর মতোই ছিল। এ হারকে হতাশাজনক বলে মন্তব্য করছে আঙ্কটাড। অন্যদিকে স্বল্পোন্নত দেশগুলোকে লক্ষ্য করে আন্তর্জাতিক প্রকল্প অর্থায়ন কমেছে ৯ শতাংশ, যার মূল্য ২ হাজার কোটি ডলার। এশিয়ার উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ৪০ শতাংশ প্রকল্পই ভারত, ভিয়েতনাম ও তাইওয়ানে। এদিকে বাংলাদেশের পেটেন্ট বিল-২০২২ বাস্তবায়নকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছে আঙ্কটাড। এর মাধ্যমে ১৬ থেকে ২০ বছরের জন্য পেটেন্ট সুরক্ষা করা সম্ভব হবে বলে মন্তব্য করছে সংস্থাটি।

    অকা/প্র/সকাল, ০৬ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ২০২২ সালে দেশে বিদেশী বিনিয়োগ কমেছে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.