Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফের ১০ম বর্ষপূর্তি ও বার্ষিক সম্মেলন

    সেপ্টেম্বর ৯, ২০২৩ ৫:০৬ পূর্বাহ্ণUpdated:সেপ্টেম্বর ৯, ২০২৩ ৫:০৬ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    পর্যটন নগরী কক্সবাজারের হোটেল সীগালে ৪র্থ প্রজন্মের ইসলামি শরি'আহ মোতাবেক পরিচালিত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ১০ম বর্ষপূর্তি ও বার্ষিক সম্মেলন - ২০২২ অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর প্রধান পৃষ্ঠপোষক, সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রীর ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরীসহ অন্যান্য পরিচালক ও শেয়ার হোল্ডারগণ।

    অনুষ্ঠানে আগত অতিথিগণ তাঁদের বক্তব্যে বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মকর্তাদের ব্যবসায়িক সাফল্যের জন্য সাধুবাদ জানান। কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী তাঁর বক্তব্যে ১ম বর্ষ প্রিমিয়ামের পাশাপাশি নবায়ন প্রিমিয়াম সংগ্রহে সকল উন্নয়ন কর্মকর্তাদের অনুপ্রেরণা দেন।

    প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক মো. জসিম উদ্দিন বলেন, তরুণরা যেমন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, আগামীতে তরুণরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবে।

    সেই লক্ষ্যে তরুণদের কর্মসংস্থান তৈরি করে দেশের প্রথম সারির ইসলামি লাইফ ইন্স্যুরেন্স হবে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রচলিত বীমা ব্যবসা হতে সম্পূর্ণ শরি'আহ মোতাবেক ইসলামি বীমা ব্যবসা পরিচালনার মাধ্যমে দেশে বীমা ব্যবসার আমূল পরিবর্তন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃক প্রিমিয়াম সংগ্রহ এবং কমিশন পেমেন্ট সম্পূর্ণ ক্যাশলেস করায় ব্যবস্থপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

    বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোম্পানির শেয়ার হোল্ডার ও এফবিসিসিআই-এর পরিচালক মোঃ ইকবাল হোসেন চৌধুরী, শেয়ার হোল্ডার ও প্রাক্তন চেয়ারম্যান জেসমিন আক্তার, পরিচালক কাজী সামিরুল হক, খলিলুর রহমান, চৈতন্য কুমার দে চয়ন, আহমেদ আল ওয়ালী, পিএইচডি, এফবিসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানির পরিচালক মো. আমিন হেলালী, এবং বেঙ্গল ইসলামি লাইফ ও এফবিসিসিআই-এর পরিচালক রোটাঃ ইঞ্জিঃ মোহাম্মদ মোহাব্বত উল্যাহ । বার্ষিক সম্মেলন - ২০২২ এ বিভিন্ন পদবীর ৫০০ উন্নয়ন কর্মকর্তা ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    উল্লেখ্য, ১০ম বর্ষপূর্তি ও বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠানের ১ম পর্বে কোম্পানির শরি'আহ কনসালটেন্ট ও মুরাক্বিব মুফতি আব্দুল্লাহ মাসুম কর্তৃক ‘ইসলামি বীমা (তাকাফুল): চ্যালেঞ্জ এন্ড সলিউশন’ শীর্ষক আলোচনা সভা এবং কর্পোরেট পাওয়ার ট্রেইনার, সেলফ মেড বাংলাদেশের প্রতিষ্ঠাতা এম ডি ফখরুদ্দিন আসিফ "দা হুইল কনসেপ্ট" শীর্ষক মোটিভেশনাল প্রশিক্ষণের আয়োজন করা হয়। খবর বিজ্ঞপ্তির ●

    অকা/বীসখবি/দুপুর, ৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    সন্ধানী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

    প্রোটেক্টিভ ইসলামী লাইফ এর সঙ্গে ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের চুক্তি স্বাক্ষর

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.