Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    দামে বেশ গরম শীতের সবজি

    নভেম্বর ১১, ২০২১ ১১:২১ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শীতের মৌসুমে শীতের সবজি কেনার ক্ষমতার মধ্যে থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো।। দামের উত্তাপের কারণে অনেকের পক্ষেই শীতকালীন সবজির স্বাদ নেওয়া সম্ভব হয়ে ওঠছে না।  এবার যেন সেই দামের আগুনে কেরোসিন পড়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে সবজির বাজারও অনেকটাই চড়ে গেছে। শুধু মৌসুমি নয়, সব ধরনের শাক সবজির দামই এখন ক্রেতার পকেট খালি করে দিচ্ছে। এ নিয়ে ক্ষোভ-অভিযোগের অন্ত নেই।
    ক্রেতার মতো অভিযোগ কিছু কম নয় বিক্রেতাদেরও। তাদের দাবি, সবজির দাম বেড়েছে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়ে যাওয়ায়।  আর ট্রাকের ভাড়া বেড়েছে ডিজেলের দাম বাড়ার কারণে।  গত দুই-তিন দিনের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বাজার ভেদে বেড়েছে কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত।  এতে দুর্বিষহ হয়ে উঠেছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন।
    কয়েকজন সবজি ব্যবসায়ী জানিয়েছেন, যে হারে ট্রাকের ভাড়া বেড়েছে, তাতে সবজির দাম না বাড়ালে তাদের লোকসান গুনতে হবে।  ১১ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, তেজকুনিপাড়াসহ কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। কিছু সবজি প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া গেলেও বেশিরভাগের দাম ৬০ থেকে ১৬০ টাকা পর্যন্ত।
    ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার।  প্রতিবাদে ধর্মঘট ডাকেন ট্রাক-কাভার্ডভ্যান মালিকরা। ১ নভেম্বর রাতে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে ৩০ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব করেন পরিবহন নেতারা।  ভাড়া বাড়ানোর আশ্বাসে রাতেই ধর্মঘট স্থগিত করা হয়। মঙ্গলবার থেকে পণ্য পরিবহন স্বাভাবিক হলেও বাজার পরিস্থিতি অস্বাভাবিকই রয়ে গেছে।
    ১০ নভেম্বর সকালে তেজকুনিপাড়া বাজারে সবজি কিনছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিব হোসেন। তিনি বলেন, সব জিনিসের দাম বাড়তি। ৬০ থেকে ৭০ টাকার কমে কোনো সবজি পাওয়া যায় না। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সবজি, চাল-ডাল সব কিছুতেই যেন আগুন। যে যার ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে। ফলে আমাদের মতো মানুষের জীবনধারণ কষ্টকর হয়ে পড়েছে।
    দুই-তিন দিন আগে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিটি ফুলকপি বিক্রি হয় ৩০ থেকে ৩৫ টাকায়। ২০ থেকে ২৫ টাকা বেড়ে ৯ নভেম্বর সেই ফুলকপি বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায়।  প্রতি কেজি মুলা ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা এতদিন বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকায়।  ৪০ টাকা কেজির ধুন্দলের দাম বেড়ে হয়েছে ৬০ থেকে ৭০ টাকা।  কয়েক দিন আগে প্রতি কেজি ঢ্যাঁড়শের দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা। এখন ক্রেতাদের গুনতে হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা।  দুই-তিন দিন আগেও ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে পাওয়া যেত বেগুন ও বরবটি। গতকাল বিক্রেতারা এই সবজি দুটির দাম রাখেন কেজি প্রতি ৭০ থেকে ৭৫ টাকা।
    এ ছাড়া ১০০ টাকার ওপরে রয়েছে কয়েকটি শীতের সবজির দাম। এক কেজি নতুন আলুর দাম রাখা হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা। বাজারে যথেষ্ট পরিমাণে নতুন আলু এলেও এর প্রভাব দেখা যায়নি পুরোনো আলুর দামে। আগের মতোই ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
    বাজারে এসেছে কলিসহ নতুন পেঁয়াজ, যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। ৯০ থেকে ১০০ টাকার শিম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০/১৫০ টাকায়।  দাম বেড়েছে বিভিন্ন ধরনের শাকেরও। লালশাক ও পালংশাকের আঁটি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
    হাতিরপুল বাজারের একজন খুচরা বিক্রেতা বলেন, কাওরান বাজার থেকে পাইকারি দরে সবজি কিনে এনে বিক্রি করেন তিনি। পাইকারিতে সব ধরনের সবজি কেজিতে বেড়েছে পাঁচ থেকে ১০ টাকা। এ কারণে খুচরা পর্যায়েও দাম বেশি নিতে হচ্ছে।
    কুষ্টিয়া, যশোরসহ বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে কারওয়ান বাজারে পাইকারি দরে সবজি বিক্রি করেন মোরশেদ আলম বলেন, ট্রাকের ভাড়া বাবদ খরচ আগের চেয়ে ৫০০ থেকে এক হাজার টাকা বেড়েছে তার। এ কারণে তিনি দাম বাড়াতে বাধ্য হয়েছেন।
    সাভার ও গাজীপুর থেকে কারওয়ান বাজারে পাইকারিতে বিক্রির জন্য প্রতিদিন এক ট্রাক সবজি আনেন দুলাল হোসেন।  ট্রাক ভাড়া আগের চেয়ে এক থেকে দেড় হাজার টাকা বেশি লাগছে বলে জানান তিনি।  গত ৮ নভেম্বর রাতে পাঁচ হাজার টাকার জায়গায় তাকে ছয় হাজার টাকা ভাড়া দিতে হয়েছে। এ ছাড়া পণ্য বাজারে আনা পর্যন্ত আরও খরচ তো রয়েছেই।
    লোকসান ঠেকাতে পণ্যবাহী যানবাহনের ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন কয়েকজন ট্রাক মালিক। তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে কথা হয় ট্রাক মালিক গোলাম রাব্বানির সঙ্গে।  তিনি জানান, সাভার, গাজীপুরসহ বিভিন্ন জেলা থেকে কাওরান বাজার ও যাত্রাবাড়ীতে পাইকারি ব্যবসায়ীদের নানা ধরনের সবজি বহন করে আনেন তিনি। তেলের দাম বাড়ার কারণে প্রতি ট্রাকের ভাড়া ২০০ থেকে ৩০০ টাকা বাড়িয়েছেন বলে দাবি করেন এই ট্রাক মালিক।

    #

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    আমদানিনির্ভর বাজারে নিরব মন্দা

    পাইকারদের ‘কারসাজি’তে ডিমের বাজার

    ওয়ালটনের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস নির্মাণ

    কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.