দেশের চতুর্থ প্রজন্মের বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইনস্যুরেন্সের রাজধানীর মতিঝিলস্থ সালেহ সদন কার্যালয়ে ২১ নভেম্বর গ্রাহকের মৃত্যু দাবীর চেক পরিশোধ করা হয়। এ উপলক্ষ্যে এক উন্নয়ন সভাও অনুষ্ঠিত হয়। বীমা গ্রাহক মরহুম আনোয়ার হোসেনের তিন লাখ টাকার মৃত্যু দাবীর চেক তার মনোনীতক ফরিদা আক্তারকে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ডাঃ কিশোর বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) আব্দুল মান্নান সরকার। খবর বিজ্ঞপ্তির ●
সর্বশেষ হালনাগাদ 5 years আগে

