Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রেকর্ড বৈদেশিক সহায়তার অর্থ কাটছাঁটে

    ফেব্রুয়ারি ৪, ২০২২ ৬:১৬ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    অর্থ ব্যয়ে ব্যর্থতা, প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও করোনা মহামারির কারণে বৈদেশিক অর্থের ব্যবহার অনিশ্চিত হয়ে পড়েছে। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রায় ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা কাটছাঁট করা হচ্ছে। যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।

    অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে সম্প্রতি এ তথ্য পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। তবে কর্মকর্তারা বলছেন এ হিসাব প্রাথমিক। এটি আরও কম হতে পারে। এখনো প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

    চূড়ান্ত হতে কিছুটা সময় লাগবে। এই অর্থ বছরের এডিপিতে বৈদেশিক সহায়তার বরাদ্দ আছে ৮৮ হাজার ২৪ কোটি টাকা। সেখান থেকে কমিয়ে এখন সংশোধিত এডিপির (আরএডিপি) জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৭০ হাজার ২৫০ কোটি টাকা। খবর ইআরডি ও পরিকল্পনা কমিশন সূত্রের। 

    এ প্রসঙ্গে ইআরডির অতিরিক্ত সচিব ও ফরেনএইড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টস (ফাবা) উইংয়ের প্রধান মোস্তাফিজুর রহমান বলেন, করোনা মহামারির কারণে এডিপি তৈরির সময় সঠিকভাবে লক্ষ্য নির্ধারণ সম্ভব হয়নি।

    ফলে এখন অনেক বেশি অর্থ বরাদ্দ কমাতে হচ্ছে। ওই সময় ভার্চুয়ালি মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে তাড়াহুড়োর মধ্যে এডিপিতে বৈদেশিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। 

    বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বৃহস্পতিবার বলেছেন, এই সময়ে এত টাকা কাটছাঁটের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তবে সরকার বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছে বাজেট সহায়তা চেয়েছিল।

    সেটি পায়নি। এটিও একটা কারণ হতে পারে। এছাড়া মূল সমস্যাটা হতে পারে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে। অর্থাৎ বৈদেশিক অর্থায়ন আছে এমন প্রকল্প যদি বাস্তবায়ন না হয় তাহলে অর্থছাড় কিভাবে হবে।

    ফলে অর্থবছরের শুরুতে যে চিন্তা থেকে বরাদ্দ নির্ধারণ করা হয়েছিল সেখান থেকে সরে আসা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুরুতে অর্জন অযোগ্য এবং উচ্চাভিলাষী লক্ষ্য স্থির করা হয়। ফলে মাঝপথে এসে বরাদ্দ কমাতে হয়। বাস্তবতার সঙ্গে মিল রেখে বরাদ্দ নির্ধারণ করা উচিত। 

    সূত্র জানায়, গত কয়েক বছরের মূল এডিপিতে বৈদেশিক সহায়তার যে লক্ষ্য ধরা হয়েছিল সংশোধিত এডিপিতে এসে বরাদ্দ কমানো হয়েছে। কিন্তু এত বেশি টাকা বাদ দেওয়া হয়নি কোনো অর্থবছরেই।

    এক্ষেত্রে ২০২০-২১ অর্থ বছরের এডিপিতে বৈদেশিক অংশে বরাদ্দ ছিল ৭০ হাজার ৫০২ কোটি টাকা। সংশোধিত এডিপিতে কাটছাঁট করে ৭ হাজার ৫০২ কোটি টাকা কমিয়ে বরাদ্দ নির্ধারণ করা হয় ৬৩ হাজার কোটি টাকা।

    ২০১৯-২০ অর্থ বছরের এডিপিতে বরাদ্দ ছিল ৭১ হাজার ৮০০ কোটি টাকা। সেখান থেকে ৯ হাজার ৮০০ কোটি টাকা কমিয়ে আরএডিপিতে বরাদ্দ দেওয়া হয় ৬২ হাজার কোটি টাকা। এছাড়া ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দ ছিল ৬০ হাজার কোটি টাকা।

    সেখান থেকে ৯ হাজার কোটি টাকা বাদ দিয়ে আরএডিপিতে বরাদ্দ ধরা হয় ৫১ হাজার কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবছরে বরাদ্দ ছিল ৬০ হাজার ৪১৬ কোটি টাকা। সেখান থেকে ৮ হাজার ৪১১ কোটি টাকা কমিয়ে আরএডিপিতে বরাদ্দ দেওয়া হয় ৫২ হাজার ৫ কোটি টাকা। 

    বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের ৬ মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো বৈদেশিক সহায়তার অর্থ ব্যয় করেছে ১৯ হাজার ৫৫৩ কোটি টাকা বা ২২ দশমিক ১১ শতাংশ।

    গত অর্থ বছরের একই সময়ে খরচ হয়েছিল ১৭ হাজার ৫৬৩ কোটি টাকা, বা ২৪ দশমিক ৯১ শতাংশ। এছাড়া অর্থবছরের ৬ মাস (জুলাই-ডিসেম্বর) পেরিয়ে গেলেও এখন ১০ শতাংশের নিচে বৈদেশিক অর্থ ব্যয় করেছে ৮টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা।

    #

    অ/বিপ্র/সকাল, ৪ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.