Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    জনশক্তি রফতানির সাথে বাড়ছে রেমিট্যান্সেও

    এপ্রিল ২০, ২০২২ ৫:১০ অপরাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    জনশক্তি রফতানিতে গত দুই মাসে যে ভাটার টান চলছিল, তা কাটিয়ে উঠতে শুরু করেছে। বছরের প্রথম ২ মাসের তুলনায় মার্চে বেশি কর্মী বিশ্বের বিভিন্ন দেশে কাজ নিয়ে গেছেন। জনশক্তি রফতানিকারক ও অর্থনীতির গবেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশের প্রধান জনশক্তি রফতানির বাজার। করোনা মহামারির ধাক্কা সামলে এসব দেশের অর্থনীতি চাঙ্গা হওয়ায় কাজের লোকের চাহিদা বেড়েছে। বেড়েছে জনশক্তি রফতানিও।

    বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, মার্চ মাসে বিশ্বের বিভিন্ন দেশে কাজ নিয়ে গেছেন ১ লাখ ২০ হাজার ৩১৬ জন বাংলাদেশি কর্মী। এরমধ্যে সৌদি আরবে ৭৮ হাজার ৮৭০ জন, সংযুক্ত আরব আমিরাতে ১২ হাজার ৩৫৭ জন, কুয়েতে ৭২৭ জন, ওমানে ১৪ হাজার ৩৮৯ জন, কাতারে ১৬৩১ জন, লেবাননে ৪৬ জন, জর্ডানে ১৯৯০ জন, সুদানে ২৩ জন, মালয়েশিয়ায় ১২ জন, সিঙ্গাপুরে ৬ হাজার ৬৯৭ জন, সাউথ কোরিয়ায় ৩৫২ জন, লন্ডনে ২৬ জন, ইতালিতে ১১০ জন, জাপানে ৯ জন, ব্রুনাইয়ে ৫ জন, মরিশাসে ২১১ জন, ইরাকে ১১ জন। আর অন্যান্য দেশে ১০৮৩ জন।

    গত ৩ মাসে মোট জনশক্তি রফতানি হয়েছে ৩ লাখ ২২ হাজার ৫৮৩ জন। এরমধ্যে জানুয়ারিতে ১ লাখ ৯ হাজার ৬৮৯ জন, ফেব্রুয়ারিতে গেছেন ৯২ হাজার ৫৬৯ জন। মার্চে গেছেন ১ লাখ ২০ হাজার ৩১৬ জন।

    বিএমইটির তথ্য বলছে, ২০২১ সালের প্রথম ৩ মাসে গেছেন ১ লাখ ৪৬ হাজার ৮৯৫ জন। গত বছরের তুলনায় এ বছর পৌনে ২ লাখ বেশি কর্মী বিদেশে পাড়ি জমিয়েছেন।

    গত ৩ মাসে সৌদি আরব গেছেন ২ লাখ ৬ হাজার ৫৭ জন। যা মোট জনশক্তি রফতানির ৬৩.৮৮%। ওমানে গেছেন ৪১ হাজার ৬১৭ জন। যা মোট জনশক্তি রফতানির ১২.৯০%। সংযুক্ত আরব আমিরাতে গেছেন ৩৯ হাজার ৮২৭ জন। যা মোট জনশক্তি রফতানির ১২.৩৫%।

    বিএমইটির তথ্য অনুযায়ী, নারী জনশক্তি রফতানি হয়েছে ১১ হাজার ২১১ জন। এরমধ্যে সৌদি আরবে গেছেন ৬ হাজার ৬১৭ জন।

    এদিকে গত ফেব্রুয়ারি মাসে রেমিটেন্সে যে ধস নেমেছিল তাতেও ফিরেছে গতি। বাংলাদেশ ব্যংকের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসে ১৮৬ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার কোটি টাকা। যা ফেব্রুয়ারি মাসের চেয়ে ৩৭ কোটি ডলার বা ৩ হাজার ১৮৪ কোটি টাকা বেশি। ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ১৪৯ কোটি ডলার বা ১২ হাজার ৮৮২কোটি টাকা। আর জানুয়ারিতে এসেছিল ১৭০ কোটি ডলার বা ১৪ হাজার ৬২০ কোটি টাকা।

    সবশেষ সরকার প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা .৫০ শতাংশ বাড়িয়ে আড়াই শতাংশ করেছে। করোনার সংক্রমণ কমে আসায় বিশ্বে ব্যবসা-বাণিজ্য, ভ্রমণ, চিকিৎসা, শিক্ষাসহ নানা কর্মকা- স্বাভাবিক হয়ে এসেছে। রেমিট্যান্স বৃদ্ধিতে এসব ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানান।

    এ প্রসঙ্গে অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমদ জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের উন্নত দেশগুলো মহামারির সংকট কাটিয়ে উঠতে শুরু করেছে।

    যে কারণে বিভিন্ন দেশে কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। কর্মীরা যেতে পারছেন। রেমিট্যান্সের প্রবাহ বাড়তে শুরু করেছে। বাংলাদেশের উচিত হবে এই মার্কেট ধরে রাখা।

    মালয়েশিয়ার শ্রমবাজার চালু হলে জনশক্তি রফতানি আরও বাড়বে মনে করছেন সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে বেসরকারি জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী জানান, বাংলাদেশ যতগুলো দেশে জনশক্তি রফতানি করে তারমধ্যে অন্যতম বড় শ্রমবাজার ছিল মালয়েশিয়া। যা গত ৩ বছরের বেশি সময় ধরে বন্ধ। খোলার কথা বলেও ৪ মাস পেরিয়ে গেছে। আমরা কর্মী পাঠাতে প্রস্তুত, এখন ওপেন হওয়ার অপেক্ষায়।

    এ প্রসঙ্গে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহীদুল আলম বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে কাজ করছে সরকার। সব কিছু গুঁছিয়ে এলেই কর্মীদের আহ্বান করা হবে। উল্লেখ্য, বিশ্বের ১৬৮টি দেশে জনশক্তি রফতানি করে বাংলাদেশ। ১৯৭৬ সাল থেকে এখন পর্যন্ত এসব দেশে ১৩, ৯৫৬, ৭৪৪ জন কর্মী পাঠিয়েছে বাংলাদেশ।

    #

    অকা/প্র/দুপুর, ১৯ এপ্রিল, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    জনশক্তি রপ্তানির সাথে বাড়ছে রেমিট্যান্সেও

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.